,

বিয়ে নিয়ে আক্ষেপ সোনাক্ষীর!

news-image

বিনোদন ডেস্ক : সবে ধুমধাম করে বিয়ে সেরেছেন দীপিকা পাডুকন এবং রণবীর সিং। সংবাদ মাধ্যমের চোখের আড়ালে গিয়ে পর পদ দু’দিন ধরে বিয়ে সেরেছেন রণবীর সিং এবং দীপিকা পাডুকন। ১৪ এবং ১৫ নভেম্বর কোঙ্কনি এবং সিন্ধি মতে বিয়ে সারার পর ১৮ নভেম্বর দেশে ফেরেন ‘দিপবীর’।

বলিউডের এই তারকা জুটির বিয়ের পর থেকেই তাদের শুভেচ্ছা জানাতে শুরু করেছে গোটা বলিউড। আর সেই তালিকা থেকে বাদ পড়লেন না অভিনেত্রী সোনাক্ষী সিনহাও।

রণবীর-দীপিকাকে বিয়ের শুভেচ্ছা জানান বিহারি-কন্যা। বেশ মজার ছলেই রণবীর-দীপিকাকে শুভেচ্ছা জানেন তিনি। বলেন, ‘বাবা অউর বেবি কো নজর না লাগে, আব মেরি করা দো।’ অর্থাৎ, দীপিকা পাডুকনের বিয়ের পর এবার ছাদনাতলায় যেতে চাইছেন শত্রুঘ্ন সিনহার মেয়ে। তবে সোনাক্ষী বরাবরই মজার ছলে অভিনয় করেন রুপালি পর্দায় এবং সেই ধারা বজায় রাখেন নিজের জীবনেও, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তাই রণবীর-দীপিকাকে শুভেচ্ছা জানিয়ে এবার নিজের বিয়ে নিয়েও ভক্তদের সঙ্গে খাস গল্প করেছেন অভিনেত্রী। এমনই মনে করছে বি-টাউনের একাংশ।

শোনা যায়, বান্টি সচদেবের সঙ্গে নাকি সম্পর্ক ভেঙে গেছে ‘দাবাং’ অভিনেত্রীর। বান্টির পরিবারের সঙ্গে বেশ ভালো সম্পর্ক থাকলেও, শেষ পর্যন্ত তা টেকেনি। বান্টির সঙ্গে বিচ্ছেদের পর থেকে আপাতত ‘সিঙ্গল’-ই রয়েছেন বলিউড অভিনেত্রী।

প্রসঙ্গত, বান্টি সচদেবের সঙ্গে এক সময় সম্পর্ক ছিল প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনেরও। কিন্ত, সেই সম্পর্কও বেশিদিন স্থায়ী হয়নি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর