,

সাব্বির পরিচয়ে ফেসবুকে তরুণীর সঙ্গে প্রতারণা, অতঃপর…

news-image

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান রুম্মান নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে এক তরুণীর সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে মামুনুর রশিদ ওরফে হিমেল নামের এক যুবকের বিরুদ্ধে। খবর পেয়ে সাব্বির ওই যুবককে ধরে মঙ্গলবার রাতে থানায় নিয়ে যান। পরে অভিযুক্তের পরিবার ক্ষমা চাইলে সাব্বির অভিযোগ তুলে নেন। রাজশাহী মহানগীর বোয়ালিয়া থানা সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানায়, অভিযুক্ত ওই যুবকের নাম মামুনুর রশিদ ওরফে হিমেল। তার বাড়ি উপশহর এলাকায়। ওই যুবক তার নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে এক তরুণীর সঙ্গে প্রতারণা করছিলেন। ওই তরুণী সাব্বির রহমানের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি তাকে জানান। এরপর মঙ্গলবার রাত ৮টার দিকে সাব্বির ওই তরুণকে ধরে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় নিয়ে যান। একটি লিখিত অভিযোগও দেন। কিন্তু পরে অভিযুক্তের পরিবার থানায় আসেন। তারা ঘটনার জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলে সাব্বির রহমান তার অভিযোগ প্রত্যাহার করে নেন। রাত সাড়ে ১০টার দিকে মুচলেকা নিয়ে অভিযুক্ত যুবককে বোয়ালিয়া থানা থেকে ছেড়ে দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর