,

বঙ্গভবনে মিলাদুন্নবীর দোয়া মাহফিলে ড. কামাল হোসেন

news-image

নিউজ ডেস্ক : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়েছেন বিশিষ্ট আইনজীবী ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

আজ বুধবার দুপুরে বঙ্গভবনের দরবার হলে এই মিলাদ শেষে বেরিয়ে যাওয়ার সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে তার কুশল বিনিময় হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান, তৃণমূল বিএনপির নেতা নাজমুল হুদা ছাড়াও সংসদ সদস্য, রাষ্ট্রপতির পরিবারের সদস্য, পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা।

বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল কাবীর মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন।কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর