,

জোটের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে : মির্জা ফখরুল

news-image

নিউজ ডেস্ক : বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খুব শিগগিরই প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। আমরা জোটের সঙ্গে বসবো, তখন সব ঠিক করে চূড়ান্ত নমিনেশন দেওয়া হবে। নির্বাচন করতে যখন নেমেছি সব কিছু সময়মতো হয়ে যাবে।

আজ বুধবার গুলশান কার্যালয়ে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের শেষ দিনে মধ্য বিরতিতে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা আশাবাদী এই যে ঢল নেমেছে তাতে স্বৈরাচার সরকারের পতন হবে। আমরা ইতোমধ্যে দেখেছি, নির্বাচন কমিশন বলেছে, ঢালাও অভিযোগ দিয়েছে বিএনপি। আমরা স্পষ্ট করে বলছি, আমরা সুনির্দিষ্ট অভিযোগ দিয়েছি। আমরা বলেছি, নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। এটা তার সাংবিধানিক দায়িত্ব। আমরা আশা করি এবং বিশ্বাস করি নির্বাচন কমিশন সেই দায়িত্ব পালন করবে। জনগণের আশা আকাঙ্খা পূরণ করতে সক্ষম হবে।

মির্জা ফখরুল আরো বলেন, আমরা বিশ্বাস করি, জনগণের যে সাড়া আমরা দেখতে পাচ্ছি, স্রোতের মত যে ঢল নামছে এতে করে এই স্বৈরাচারী সরকারকে নির্বাচনের মাধ্যমে সরিয়ে দিতে আমরা অবশ্যই সক্ষম হবো।

তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে নিয়ে কার্যক্রম শুরু করেছি। ইতোমধ্যে গত তিন দিনে মনোনয়ন প্রার্থী অসংখ্য নেতার সাক্ষাৎকার নিয়েছি।

তিনি আরো বলেন, ময়মনসিংহ বিভাগের ২৯ আসনের জন্য ২৩৩ জন সাক্ষাৎকার দিয়েছেন। ফরিদপুরে আছে ১৫টি আসন, ঢাকা বিভাগে আছে ৭৮টি আসন। আমরা অত্যন্ত আশাবাদী যারা সাক্ষাৎকার দিচ্ছেন তারা অনেক দিনের পরিক্ষিত, মাঠের নেতাকর্মী। রাজপথের লড়াকু সৈনিক। এই নির্বাচনকে কেন্দ্র করে যে সংগঠন তৈরি হবে তা অবশ্যই এই নির্বাচনকে জয় যুক্ত করতে আমাদের সাহয্য করবে।

এর আগে আজ বুধবার ১০টা থেকে গুলশানের বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে শেষ দিনের মনোনয়ন প্রত্যাশীদের এই সাক্ষাৎকার শুরু হয়। চলবে রাত পর্যন্ত।

সকাল থেকে ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হয়। দুপুর আড়াইটার পর ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর