,

স্কুলে গেল শাকিবপুত্র জয়

news-image

বিনোদন ডেস্ক : গত ১২ নভেম্বর রাজধানীর বারিধারায় আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (এআইএসডি) স্কুলে জয়কে ভর্তির জন্য গিয়েছিলেন শাকিব ও অপু। ভর্তির জন্য ফরমও পূরণ করেন বাবা শাকিব ও মা অপু বিশ্বাস। কিন্তু বয়সের ক্ষেত্রে ঝামেলা তৈরি হয়। বয়স বাধা হয়ে দাঁড়ায়। ঐ পরে স্কুল কর্তৃপক্ষ জয়কে বসুন্ধরা আবাসিক এলাকার ‘ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’ তে প্লে-গ্রুপে ভর্তি করার পরামর্শ দেয়।

সেই অনুযায়ী শাকিব খান ও অপু বিশ্বাস জয়কে ‘ইন্টারন্যাশনাল স্কুল ঢাকাতে (আইএসডি) ভর্তি করেন। এটি একটি আন্তর্জাতিক মানের ইংরেজি মাধ্যম স্কুল। যেখানে অধিকাংশ শিক্ষক বিদেশি। আজ বুধবার জয়ের স্কুলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অপু বিশ্বাস।

শাকিব খান বলেন, জয়ের সুন্দর ভবিষ্যত গড়ে তোলার জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছি। খুবই দুষ্টুমি করে। ওর সঙ্গে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। ওর পড়ার আগ্রহ রয়েছে। মাঝে মধ্যে ওর সঙ্গে আমিও পড়তে বসে যাই।

স্কুলে যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অপু বিশ্বাস জয়ের উদ্দেশ্যে বলেন, আমি চাই তোমার স্কুলের প্রথম দিন আনন্দময় হোক। তুমি শুধু সুশিক্ষাই নেবে না অনেক সুন্দর শিশুদের সাথে মিশবে, তাদের সঙ্গে তোমার স্মরণীয় সময় কাটবে। তোমার জন্য গর্বিত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর