,

কপালে এ কিসের চিহ্ন!

news-image

বিনোদন ডেস্ক : ২১ নভেম্বর রণবীর সিং এবং দীপিকা পাডুকনের প্রথম রিসেপশন। বিয়ের পর প্রথম রিসেপশন উপলক্ষে ইতিমধ্যেই বেঙ্গালুরুতে উড়ে গিয়েছেন ‘দিপবীর’। মুম্বই বিমানবন্দর থেকে যখন দীপিকার হাত ধরে ভক্তদের সামনে হাজির হন ‘বাজিরাও’, তখন থেকেই ঝলসে উঠতে শুরু করে ক্যামেরার ফ্ল্যাশ।

মুম্বই বিমানবন্দরে পাপারাত্জিকে সামলে বেঙ্গালুরুতে গিয়ে পৌঁছলে সেখানেও ‘দিপবীর’-কে দেখে ভক্তদের প্রত্যাশা বাড়তে শুরু করে। ‘দিপবীর’-কে দেখার জন্য বেঙ্গালুরুতেও ভক্তদের উত্সাহ চোখে পড়ে। এরপর দীপিকার বাড়িতে গিয়ে ভক্তদের দেখে ব্যালকনি থেকে হাত নাড়ান রণবীর-দীপিকা। আর সেখানেই চোখে পড়ে এক অন্যন্য ছবি।

দীপিকা পাডুকনের ফ্যান ক্লাবের পক্ষ থেকে একটি ছবি শেয়ার করা হয় ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। সেখানে দেখা যায়, দীপিকার সঙ্গে যখন ভক্তদের সামনে দাঁড়িয়ে রণবীর, তখন তাঁর কপালে রয়েছে একটি চিহ্ন। ইন্ডিয়া ডট কম-এর খবর অনুযায়ী, বেঙ্গালুরুতে শ্বশুরবাড়িতে গিয়ে নাকি স্ত্রী দীপিকার সঙ্গে রণবীর সিং-ও নাকি কপালে সিঁদুর পরেছেন। আর সেই চিহ্নই নাকি ফুটে উঠেছে রণবীরের কপালে।

স্ত্রী দীপিকা পাডুকনকে কতটা ভালবাসেন তা বোঝাতেই নাকি নিজের কপালেও রণবীর সিঁদুরের চিহ্ন এঁকেছেন। এমনই মন্তব্য করা হয় তাঁদের ভক্তদের পক্ষ থেকে। জিনিউজ

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর