,

ঝিনাইদহে ‌‘জঙ্গি আস্তানা’ সন্দেহে বাড়ি ঘেরাও

news-image

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের কালোহাটি গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) সদস্যরা। আজ বুধবার ভোর সাড়ে চারটা থেকে বাড়িটি ঘিরে রেখেছে তারা। বাড়িটি স্থানীয় কৃষক সরাফত হোসেনের।

র‌্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, তারা গোপন সংবাদে জানতে পারেন সরাফত হোসেনের বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে। এ কারণে আজ ভোর থেকেই বাড়িটি ঘিরে রেখেছে র‌্যাব। দিনের যেকোনো সময় চূড়ান্ত অভিযান শুরু করা হবে।

এদিকে র‌্যাব-৬ এর কমান্ডিং অফিসার হাসান ইমন আল রাজিব ঘটনাস্থলে উপস্থিত আছেন। তিনি জানান, খুলনা থেকে বোমা নিস্ক্রিয় দল রওনা হয়েছে।

এর আগে গত বছরের ৭ মে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বজরাপুর এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ওই অভিযানে অংশ নেয়। ওই অভিযানে দুই জঙ্গি নিহত হয়। অভিযানের সময় জঙ্গিদের ঘটানো বিস্ফোরণে সিটিটিসির এক কর্মকর্তাসহ পুলিশের তিন কর্মকর্তা আহত হন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর