,

মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারে শেষ দিনেও যুক্ত তারেক রহমান

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য শেষ দিনের মতো মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু করেছে বিএনপি। আজ বুধবার সকাল ১০টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়। আজকের সাক্ষাৎকারেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত আছেন বলে জানিয়েছেন মনোনয়নপ্রত্যাশীরা।

আজ সাক্ষাৎকার নেওয়া হচ্ছে ঢাকা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের। প্রথমেই নেওয়া হচ্ছে ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার। বিকেলে নেওয়া হবে ঢাকা বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার।

মনোনয়ন বোর্ডে রয়েছেন- দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায় ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

দলীয় সূত্রে জানা গেছে, ১৮ ও ১৯ নভেম্বর স্কাইপির মাধ্যমে সাক্ষাৎকার গ্রহণের সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হলেও সোমবার দুপুরের পর স্কাইপি বন্ধ হয়ে যায়। তবে অন্য অ্যাপে মঙ্গলবারও তারেক রহমান এই প্রক্রিয়ায় যুক্ত ছিলেন বলে সাক্ষাৎকারে অংশ নেওয়া প্রার্থীরা জানিয়েছেন। শেষ দিনও তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষাৎকারে যুক্ত আছেন।

গত ১৮ নভেম্বর বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের চারদিনের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়। প্রথমদিন সাক্ষাৎকার গ্রহণ করা হয় রংপুর ও রাজশাহী বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের। ১৯ নভেম্বর বরিশাল ও খুলনা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। তৃতীয় দিন ২০ নভেম্বর নেওয়া হয়েছে চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হতে চান ৪ হাজার ৫৮০ জন। ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার জন্য এরা সবাই দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম কিনেছেন। গত ১২ থেকে ১৬ নভেম্বর টানা পাঁচদিনে এসব প্রার্থীদের কাছে মনোনয়ন ফরম বিক্রি করেছে বিএনপি।সূত্র: দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর