,

হঠাৎ সমস্যা ফেসবুক-ইনস্টাগ্রামে!

news-image

অনলাইন ডেস্ক: জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে বিশ্বব্যাপী ত্রুটি দেখা দিয়েছে।

মঙ্গলবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টার পর থেকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ব্যবহারকারীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ভারত, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কিছু দেশে এবং ব্রাজিল, জাপান ও ইউরোপের বেশ কিছু অংশে এই সমস্যা দেখা দিয়েছে।

এদিন দুপুর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে এই সমস্যা শুরু হয়। তবে সমস্যার বিষয়ে এখনো কিছু জানননি ফেসবুক কর্তৃপক্ষ।

বাংলাদেশের ব্যবহারকারীরা বলছেন, সন্ধ্যার পর থেকে ফেসবুকে নিউজফিড পুরোপুরিভাবে দেখা যাচ্ছে না। মেসেঞ্জার কাজ করলেও বার্তা আদান-প্রদানে সমস্যা হচ্ছে। অনেকে সঠিক ইউজার ও পাসওয়ার্ড দিয়েও ফেসবুকে প্রবেশ করতে পারছেন না। ফেসবুকে কোনো ফিচার ব্যবহার করতে গেলে হোম পেজে ‌সার্ভিস আনএভেইলেবল’ লেখা প্রদর্শন করে। ইনস্টাগ্রামের লগইন করার চেষ্টা করলে ‌’দ্য ওয়েব সার্ভিস উডনট লোড’ (এই ওয়েবসাইট লোড নেয়া সম্ভব হচ্ছে না) লেখা প্রদর্শন করে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর