,

‘প্রধানমন্ত্রী সত্যিই আপনি অসাধারণ’

news-image

নিউজ ডেস্ক : ‘মাননীয় প্রধানমন্ত্রী আজ তার কার্যালয়ে ডেকে নিয়ে বাবার অবস্থা সম্পর্কে জানলেন। দায়িত্ব নিলেন। আমাদের পাশে আছেন বললেন। সত্যি কান্নায় আবেগ ধরে রাখতে পারিনি। মাননীয় প্রধানমন্ত্রী সত্যি আপনি অসাধারণ। আপনার তুলনা আপনি। আপনার দীর্ঘায়ূ কামনা করি।’- এভাবেই মঙ্গলবার বিকেলে নিজের ফেসবুকে লিখলেন বরেণ্য চলচ্চিত্রকার আমজাদ হোসেনের ছেলে সোহেল আরমান।

গত রোববার ব্রেন স্ট্রোক করেছেন চলচ্চিত্র ব্যক্তিত্ব আমজাদ হোসেন। তিনি বর্তমানে রাজধানীর তেজগাঁওয়ে ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রোটোকল কর্মকর্তা এস এম খুরশিদ-উল-আলম ফোনে আমজাদ হোসেনের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং প্রধানমন্ত্রী আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নেন।

আমজাদ হোসেনের ছেলে সোহেল আরমান মঙ্গলবার দুপুরে বলেন, প্রধানমন্ত্রী আমার বাবার অসুস্থতার খবর জানতে পেরেছেন। তিনি আমজাদ হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে চান। আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে দ্রুত গণভবনে যাই। এ সময় জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজমও ছিলেন সেখানে। এছাড়া ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এসএ হক অলিক ছিলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর এমন আন্তরিকতায় আমরা মুগ্ধ। তিনি নিজ থেকেই পত্রিকায় খবর পড়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা তার কাছে কৃতজ্ঞ।

আমজাদ হোসেনকে ইমপালস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তিনি এখন লাইফ সাপোর্টে আছেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর