,

২৩ নভেম্বর তরুণদের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : তরুণদের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তরুণদের সঙ্গে পিছিয়ে যাওয়া সরাসরি এ আলোচনা অনুষ্ঠানটি আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।

ওইদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ‘লেটস টক উইথ শেখ হাসিনা’ অনুষ্ঠানটি হবে বলে গণমাধ্যমকে জানিয়েছে অয়োজক প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।

গত ১৬ নভেম্বর আয়োজনটি হওয়ার কথা ছিল। কিন্তু পরে তা পিছিয়ে দেয়া হয়।
সিআরআই গণমাধ্যমকে জানিয়েছে, বাংলাদেশের ইতিহাসে ‘প্রথমবারের মতো’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদের মুখোমুখি হচ্ছেন।

বর্তমান প্রজন্মকে অনুপ্রেরণা দিতে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার তারুণ্যের সময় নিয়ে নতুন বেশ কিছু তথ্যও জানাবেন। এ ছাড়াও একজন সাধারণ মানুষ হিসেবে প্রধানমন্ত্রীর জীবনযাপন নিয়েও আলোচনা হবে এই আয়োজনে। ব্যক্তিগত জীবন, নিজস্ব চিন্তা-ভাবনা নিয়েও তরুণদের সাথে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে বর্তমান প্রজন্মের সাথে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন ও পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে তরুণদের কাছ থেকে গ্রহণ করবেন দেশ গঠনে তাদের পরিকল্পনা ও পরামর্শের কথা।

সারাদেশ থেকে ১৫০ জন তরুণের সাথে দেশের বিভিন্ন নীতি নির্ধারনী বিষয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। বিভিন্ন পেশাজীবী, চাকরিজীবী, উদ্যোক্তা, শিক্ষার্থী, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত এবং দেশ গঠনে উদ্যমী তরুণ প্রতিনিধিরা অংশ নেবেন এই আয়োজনে। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর