,

আ.লীগের ৫ প্রার্থীর নাম ঘোষণা

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কে কোন আসনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবেন তা নিয়ে জল্পনা-কল্পনার মধ্যে ৬টি আসনে আওয়ামী লীগের প্রার্থী কারা জানিয়ে দিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে দলের এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, জরিপে এগিয়ে থাকলেও বিতর্কের কারণে কক্সবাজারের আব্দুর রহমান বদি ও টাঙ্গাইলের আমানুর রহমান খান রানাকে মনোনয়ন দেওয়া হচ্ছে না। কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বদির জায়গায় তার স্ত্রী শাহীনা আক্তার চৌধুরী মনোনয়ন পাচ্ছেন। আর টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে রানার জায়গায় মনোনয়ন পাচ্ছেন তার বাবা আতাউর রহমান খান।

বিতর্কের কারণে আবদুর রহমান বদিকে বাদ দেওয়া হলেও তার স্ত্রীকে মনোনয়ন দেওয়া হচ্ছে, এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘ঘরে কী সবাই অপরাধী? আপনি অপরাধী হলে কী পরিবারের সবাই খারাপ? বদি সম্পর্কে যে কন্ট্রোভার্সি আছে, তার প্রমাণ কী আছে? তবু কন্ট্রোভার্সি থাকায় অলটারনেটিভ বেছে নিয়েছি আমরা।’

টাঙ্গাইলে ঘাটাইল আসনের এমপি রানার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘একটি মার্ডারের অভিযোগে রানা জেলে আছেন। তাই তার বাবা জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট আতাউর রহমান খান মনোনয়ন পাচ্ছেন।’

তিনি বলেন, ‘মাশরাফি নড়াইল-২ আসনেই নির্বাচন করবে। ওখানকার বর্তমান সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির ছিল। উনি এই আসনটি জোটের জন্য সেক্রিফাইস করেছেন।’

এছাড়া ‘আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দুটি আসনে নির্বাচন করবেন। একটি টুঙ্গিপাড়া আরেকটি পীরগঞ্জ আসনে। দলের বাকি সবাই একটি আসনে নির্বাচন করবে। আমি এবার নোয়াখালী-৫ আসনে নির্বাচন করবো’ বলেও জানান এ আওয়ামী লীগ নেতা।

আসন বণ্টন প্রসঙ্গে ওবায়দুল কাদের আরও বলেন, ‘শরিকদের ৬৫-৭০টি আসন দেওয়া হবে। চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর প্রকাশ করা হবে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর