,

দেশে ফিরেই ববিতার মন খারাপ

news-image

বিনোদন প্রতিবেদক : দেশে ফিরেই অভিনয়শিল্পী ও পরিচালক আমজাদ হোসেনের অসুস্থতার খবর শুনলেন ববিতা। চার মাস পর দেশে ফিরে এমন খবর শুনে বরেণ্য এই অভিনয়শিল্পীর মনটা ভীষণ খারাপ। এই প্রতিবেদকের সঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় যখন ববিতার সঙ্গে কথা হচ্ছিল, তখন তাঁর কণ্ঠ খুব ভারী শোনাচ্ছিল।

ববিতা বলেন, ‘আমার জীবনে যে কয়টি সিনেমা মাইলস্টোন হয়ে আছে তার মধ্যে একাধিক ছবির পরিচালক আমজাদ ভাই। কত সুখ-দুঃখের স্মৃতি আমাদের। এত দিন পর ঢাকায় ফিরে এমন একটি খবর পাব, আশাই করিনি। কোনো কিছুতেই মন বসাতে পারছি না। দেশের ও দেশের বাইরে সবার কাছে আমজাদ ভাইয়ের সুস্থতার জন্য দোয়া চাইছি।’

ববিতার ছেলে অনীক কানাডায় থাকেন। ছেলের সঙ্গে সময় কাটাতে মাস চারকে আগে ঢাকা ছাড়েন তিনি। এরপর যুক্তরাষ্ট্রে থাকা ভাইদের সঙ্গে দেখা করতে যান। আবার ফিরে আসেন ছেলের কাছে। সোমবার মধ্যরাতে তিনি ঢাকায় ফেরেন।

বরেণ্য পরিচালক, কাহিনিকার, চিত্রনাট্যকার আমজাদ হোসেনের পরিচালনায় ববিতা প্রথম অভিনয় করেন ‘নয়নমণি’ ছবিতে। ১৯৭৬ সালে মুক্তি পাওয়া এই ছবিতে ববিতা অভিনয় করেন ফারুকের বিপরীতে। আমজাদ হোসেন পরিচালিত ববিতার অভিনয়জীবনের আরও দুটি উল্লেখযোগ্য ছবি হলো ‘গোলাপী এখন ট্রেনে’ এবং ‘গোলাপী এখন ঢাকায়’।

মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হওয়ায় গুণী পরিচালক ও অভিনয়শিল্পী আমজাদ হোসেনকে রাজধানীর তেজগাঁওয়ে ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। গত রোববার সকালে বাসায় আমজাদ হোসেনের স্ট্রোক হয়। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে আমজাদ হোসেন চিকিৎসক শহীদুল্লাহ সবুজের তত্ত্বাবধানে আছেন। মঙ্গলবার চিকিৎসক প্রতিনিধিদল থেকে জানানো হয়, আমজাদ হোসেনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

‘গোলাপী এখন ট্রেনে’,সুন্দরী, ‘ভাত দে’, কসাই, ‘নয়নমণি’, ‘দুই পয়সার আলতা’, ‘জন্ম থেকে জ্বলছি’ ছবিগুলোর নাম নিলেই কাহিনিকার, চিত্রনাট্যকার ও পরিচালক আমজাদ হোসেনের ছবি চোখের সামনে ভেসে ওঠে। পরিচালনার পাশাপাশি অভিনয়েও তিনি প্রশংসিত হয়েছেন। ১৯৪২ সালের ১৪ আগস্ট জামালপুরে জন্মগ্রহণ করেন আমজাদ হোসেন। শৈশব থেকেই তাঁর সাহিত্যচর্চা শুরু। পঞ্চাশের দশকে ঢাকায় এসে সাহিত্য ও নাট্যচর্চার সঙ্গে জড়িত হন। প্রথমেই তিনি অভিনয়ে করেন মহিউদ্দিন পরিচালিত ‘তোমার আমার’ সিনেমায়। এরপর তিনি অভিনয় করেন মোস্তাফিজ পরিচালিত ‘হারানো দিন’ সিনেমায়। আমজাদ হোসেন একসময় চিত্র পরিচালক জহির রায়হানের সহকারী হিসেবে কাজ শুরু করেন। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর