,

কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ৪০

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শক্তিশালী আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৪০ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৬০ জন। মঙ্গলবার কাবুলে একটি মিলনায়তনে ধর্মীয় আলোচনা অনুষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে।

আল জাজিরা জানিয়েছে, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মজরো ওই হামলায় ৪০ জন নিহত ও ৬০ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব ড্যানিশ বলেন, আত্মঘাতী বোমা বহনকারী একজন মিলনায়তনের ভেতরে বোমা বিস্ফোরণ ঘটায়। যেখানে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে শত শত ধর্মীয় পণ্ডিত ও আলেম উপস্থিত ছিলেন।

বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল থেকে উদ্ধারকারী ও আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার তৎপরতা শুরু করে। এ সময় কয়েক ডজন অ্যাম্বুলেন্সে করে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর