,

সেরা দশে মোস্তাফিজ

news-image

ওয়ানডে ফরম্যাটে বোলারদের র‌্যাঙ্কিংয়ে সেরা দশে অবস্থান করছেন মোস্তাফিজুর রহমান। এশিয়া কাপের পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে র‌্যাঙ্কিংয়ে একধাপ উপরে উঠেন কাটার মাস্টার।জিম্বাবুয়ের বিপক্ষে দুটি ওয়ানডে খেলেছিলেন মোস্তফিজ। শেষ ম্যাচটিতে বিশ্রাম দেওয়া হয় তাকে। দুই ম্যাচে ২ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। তবে তার আগে এশিয়া কাপে তার পারফরম্যান্স ছিল দারুণ। ৫ ম্যাচে নেন ১০ উইকেট।

এই দুই সিরিজের পারফরম্যান্সেই র‌্যাঙ্কিংয়ের একধাপ উপরে উঠে গেছেন তিনি। পেছনে ফেলেছেন ইমরান তাহিরকে। মোস্তাফিজের রেটিং পয়েন্ট ৬৭১। ভারতের জাসপ্রিত বুমরাহ ৮৪১ পয়েন্ট নিয়ে আছেন এক নম্বরে।ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে সেরা দশে নেই কোনো বাংলাদেশি। সবার উপরে আছেন তামিম ইকবাল। ৭০৭ রেটিং পয়েন্ট নিয়ে তার অবস্থান ১৪তম। ঠিক ৭০০ রেটিং পয়েন্ট নিয়ে মুশফিকুর রহীম আছেন ১৬তম স্থানে। ৮৯৯ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে আছেন বিরাট কোহলি।

অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে ৩৫৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন রশিদ খান। ৩৩২ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সাকিব আল হাসান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর