,

‘খালেদা জিয়া বলেছিল মরতে দাও এরশাদকে’

news-image

নিজস্ব প্রতিবেদক : জেলে থাকতে অসুখের চিকিৎসা না করে খালেদা জিয়া বলেছিল, মরতে দাও এরশাদকে। আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে ইমানুয়েল কনভেনশন সেন্টারে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলাকালীন এক ব্রিফিংয়ে এ কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

জাপা চেয়ারম্যান বলেন, ‘এই পার্টির জন্য আমার চেয়ে কেউ এত দুঃখ কষ্ট সহ্য করে নাই। একটা দিনের জন্যও মুক্ত ছিলাম না আমি। এখনও নই। একটা দিনের জন্যও শান্তিতে ছিলাম না। এখনও মামলা চলছে আমার। মামলার নিষ্পত্তি হয় নাই। এই মামলার ভার মাথায় নিয়ে আমি তোমাদের নেতৃত্ব দিয়েছি।’

সাড়ে ৭ বছর জেলে ছিলেন জানিয়ে এরশাদ বলেন, ‘অসহ্য যন্ত্রণা সহ্য করেছি। তাও বেঁচে আছি। আমার অসুখ হয়েছে তারা চিকিৎসা করে নাই। খালেদা জিয়া বলেছিল, মরতে দাও এরশাদকে। এরশাদ মরে নাই। ’

‘আমি সৎপথে ছিলাম, সঠিক পথে ছিলাম। সেজন্য জাতীয় পার্টি আজ বেঁচে আছে’ বলেও মন্তব্য করেন এরশাদ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর