,

তারকা নয়, অভিনেত্রী হতে চাই : সুস্মি

news-image

ইমরুল শাহেদ : সদ্য মুক্তি পাওয়া আসমানী ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত সুস্মি রহমানের ক্যারিয়ার নতুন রুপ পরিগ্রহ করতে শুরু করেছে। আসমানী ছবি মুক্তি পাওয়ার পর বলতে গেলে তার কাছে প্রতিদিনই নতুন ছবির প্রস্তাব আসছে। এর মধ্যে বর্তমান সময়ের বাজার চলতি নির্মাতারাও রয়েছেন। নিকট অতীতে নতুন নায়িকা নিয়ে কাজ করা একজন পরিচালকও তার আনা নায়িকাটিকে বাদ দিয়ে সুস্মিকে নিয়ে কাজ করার প্রস্তাব দিয়েছেন। সুস্মি বলেন, ‘আমি শুধু ব্যতিক্রমী ধারার ছবিতে নয়, মূলধারার ছবিতে কাজ করতে চাই। আপাতত আমি কোনো প্রস্তাবই ফিরিয়ে দিচ্ছি না। আলাপ আলোচনা করছি। ব্যাটে বলে মিলে গেলেই কাজ করব।’
তিনি বলেন, ‘চলচ্চিত্রে আমি নতুন। কিন্তু অভিনয় জগতে আমি নতুন নই। অনেকগুলো নাটক ও টিভিসি করেছি। এক সময় আমাকে বলা হতো গ্রামীণ ফোন কন্যা। এখন আমি অভিনয়ের ধারাবাহিকতাকেই ধরে রাখতে চাই এবং সকলের সহযোগিত পেলে আমি নিজেকে একজন সুঅভিনেত্রী হিসেবে গড়ে তুলতে চাই। আমি তারকা হতে চাই না।’

প্রশ্ন হচ্ছে, অনেক নবাগত নায়িকার ছবি সুপারহিট হলেও তারা নির্মাতাদের কাছে চাহিদা তৈরি করতে পারেননি। আয়নাবাজির নাবিলা বা জয়া আহসান আলোচিত হলেও কোনো অবস্থান তৈরি করতে পারেননি। কিন্তু আসমানী ছবিটি বাণিজ্যিকভাবে সফল না হলেও সুস্মির কেন চাহিদা বেড়ে গেল নির্মাতাদের কাছে? এর জবাব দিয়েছেন বুকিং এজেন্ট অরুণ। তিনি বলেন, ছবিটি ব্যবসা না করলেও সুস্মি চমৎকার অভিনয় করেছেন। আসমানী ছবিতে তার পর্দা উপস্থিতি দর্শককে আনন্দ দিয়েছে। চলচ্চিত্র ব্যবসা দর্শক পছন্দের শিল্পীকে নিয়েই আবর্তিত হয়। তিনি বলেন, ‘ছবিটি আমি দর্শকের সঙ্গে বসে দেখেছি তাদের প্রতিক্রিয়া দেখার জন্য। দেখলাম বাপ্পী চৌধুরী না থাকলেও কোনো অসুবিধা ছিল না ছবিটির।’

সুস্মি বলেন, ‘আসমানী ছবিটিতে কাজ করার সময় আড়াই বছর আমি নাটক বা টিভিসিতে কাজ করিনি। আমার চেতনা দখল করে নিয়েছিল আসমানী। একটি চরিত্রের চার মাত্রা বা চারটি পরিবর্তিত পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে কাজ করতে হয়েছে। প্রত্যেক পরিবেশের সঙ্গে সঙ্গতি রেখে আমি পোশাকও ব্যবহার করেছি। পরিচালক এম সাখাওয়াৎ হোসেন ভাইয়েরও সহযোগিতা ছিল। আসলে সহজ পথে কোনো সাফল্য আসেনা। সাফল্যের জন্য শ্রম ও মেধা খরচ করতে হয়। আমিও সেটা করেছি।’ তিনি বলেন, ‘আমার চেষ্টা আছে। সকলের ভালোবাসা পেলে অবশ্যই আমি সফল হবো।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর