,

এবার বেঙ্গালুরুতে ছুটলেন রণবীর-দীপিকা

news-image

বিনোদন ডেস্ক : ইতালির লেক কেমোতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে গত রোববার মুম্বাই ফিরেছেন রণবীর-দীপিকা। এবার তাদের ব্যস্ততা শুরু হলো বিবাহত্তোর সংবর্ধনার আয়োজন নিয়ে।চলতি মাসেই তাদের দুটি বিবাহোত্তর সংবর্ধনা আয়োজন রয়েছে। প্রথমটি ২১ নভেম্বর বেঙ্গালুরুতে পরিবার ও বন্ধুদের নিয়ে এবং পরেরটি ২৫ নভেম্বর মুম্বাইয়ে বলিউডের স্বজনদের জন্য।ইতোমধ্যে বেঙ্গালুরুর উদ্দেশ্যে মুম্বাই ছেড়েছেন রণবীর-দীপিকা। মঙ্গলবার মুম্বাই বিমানবন্দরে দেখা গেল নবদম্পতিকে। সাদা আনারকলি পড়ে গলায় মঙ্গলসূত্র এবং হাতে চূড়া পড়ে দীপিকা যখন ক্যামেরার সামনে হাজির হন, তখন চিত্রশিকারিরা বন্দি করেন সেই দৃশ্য।অন্যদিকে রণবীর সিংকেও লাগছিল একেবারে অন্যরকম। সাদা শেরওয়ানির ওপর জ্যাকেট চাপিয়ে দীপিকার হাত ধরে হাজির হলে, ক্যামেরার ফ্ল্যাশ পড়তে শুরু করে। শুধু তাই নয়, চিত্রশিকারিদের অনুরোধে নতুন বউয়ের হাতে ধরে রণবীরকে এক এক সময় এক এক রকম পোজ দিতেও দেখা যায়।

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের পরিচয় সিনেমায় অভিনয় করতে গিয়ে। তারপর ৫ বছর প্রেম করেছেন। অতঃপর বিবাহিত জীবন শুরু করলেন তারা। চলতি মাসেই বিয়ে পরবর্তী অনুষ্ঠান নিয়েই ব্যস্ত থাকছেন এই জুটি। ডিসেম্বর থেকেই শুটিং সেটে ফিরবেন বলে শোনা যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর