,

যে কাঁকড়ার রক্ত প্রতি লিটার ১২ লাখ টাকা

news-image

অনলাইন ডেস্ক : বন্ধ্যাত্ব দূর করার জন্য মানুষ কত ধরনের পন্থায় না অবলম্বন করেছেন। কিন্তু সম্প্রতি বেশ কিছু বায়োটেক প্রতিষ্ঠান বন্ধ্যাত্ব দূর করার জন্য একটি কাঁকড়াকে বেছে নিয়েছে। লিমিউলাস নামের কাঁকাড়ার রক্তের দাম প্রতি লিটার প্রায় ১২ লাখ টাকারও বেশি।এই কাঁকড়াটি দেখতে অশ্বক্ষুরের ন্যায়। তবে এটিকে কাঁকড়া বলা হলেও প্রজাতিগত দিক থেকে মাকড়সার সঙ্গেই এর বেশি মিল। কিন্তু অনন্য এক বৈশিষ্ট্যের জন্য লিমিউলাস বেশ পরিচিত। আর সেটি হচ্ছে নীল রঙের রক্ত।লিমিউলাস কাঁকড়া রক্তের অসাধারণ ক্ষমতার কারণে যেকোনও ব্যাকটেরিয়া এবং বিষাক্ত পদার্থ থেকে নিজেদের রক্ষা করতে পারে। তাই চিকিৎসাবিজ্ঞানে এই কাঁকড়ার গুরুত্ব অপরিসীম।কিন্তু লিমিউলাসের রক্তের রঙ নীল কেন? বিজ্ঞানীদের মতে, মেরুদণ্ডী প্রাণিরা সাধারণত হিমোগ্লোবিনে লোহার উপস্থিতিকে কাজে লাগিয়ে রক্তে অক্সিজেন পরিবহণ করে। কিন্তু লিমিউলাসের ক্ষেত্রে ব্যাপারটি আলাদা। এরা হিমোসায়ানিনের সাহায্যে অক্সিজেন পরিবহণ করে। তাই তামার উপস্থিতির কারণে রক্তের রঙ নীল হয়।কাঁকড়ার রক্তে অ্যামিবোসাইট আছে। যা মাত্র এক লাখ কোটি ভাগের একভাগ ব্যাকটেরিয়ার উপস্থিতিতে রক্ত জমাট করতে পারে। যেখানে স্তন্যপায়ী প্রাণির ক্ষেত্রে সময় লাগে ৪৮ ঘণ্টা।এই Limulus amebocyte lysate বা LAL ব্যবহার শুরু হয় সত্তরের দশকে। এটি সামান্যতম ব্যাকটেরিয়ার উপস্থিতিও বুঝতে পারে। চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রপাতি বা ভ্যাকসিনেও ব্যাকটেরিয়ার উপস্থিতি পরীক্ষায় এটি ব্যবহার করা হয়।

ল্যাবে লিমিউলাসের রক্ত সংগ্রহ করা হচ্ছে

তবে সম্প্রতি এই কাঁকড়া ধরা নিয়ে বিতর্কের তৈরি হয়েছে। ‘ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজার্ভেশন অব নেচার’ (আইইউসিএন) এই কাঁকড়াকে ‘ভালনারেবল’ ঘোষণা করে মহাবিপন্ন তালিকাভুক্ত করেছে।আর ডাইনোসরের আগে থেকেই পৃথিবীতে আগমনের কারণে এই প্রজাতির কাঁকড়াকে ‘জীবন্ত জীবাশ্ম’ বলা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর