,

২৬ দেশে যেতে পারবে না ১৮ সৌদি নাগরিক!

news-image

নিউজ ডেস্ক : ওয়াশিংটন পোস্টের কলামিস্ট সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যায় জড়িত সন্দেহে ১৮ সৌদির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে জার্মানি। এর আওতায় রয়েছে ইউরোপের পাসপোর্ট-ফ্রি শেনজেন জোনের ২৬ দেশে তাদের ভ্রমণ নিষিদ্ধ থাকবে। এ জোনে আছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২২ দেশ এবং এর বাইরের চার দেশ।

সোমবার জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস টুইটারে এসব কথা জানিয়েছেন। তিনি জানান, যুক্তরাজ্য ও ফ্রান্সের সমন্বয়ে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তবে জার্মানির প্রাইভেসি আইনের কারণে নিষেধাজ্ঞাপ্রাপ্তদের নাম প্রকাশ করা যাচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী মাস বলেন, ১৮ সৌদির বিরুদ্ধে ওই অপরাধে জড়িত থাকার অভিযোগ আছে। তবে বার্লিনে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র বলেন, ‘ওই সৌদিরা খাশোগি খুনের পরিকল্পনায় জড়িত ১৫ জনের দলটির সদস্য এবং অন্য আরও তিন সন্দেহভাজন।’

গত ২ অক্টোবর তুরস্কে ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে খাশোগি তার তালাকের প্রয়োজনীয় কাগজ আনতে যাওয়ার পর নিখোঁজ হন। বিভিন্ন গণমাধ্যমে সৌদি আরবের বিরুদ্ধে খাশোগি হত্যার কথা প্রকাশ পায়। পরবর্তী সময় আন্তর্জাতিক চাপের মুখে সৌদি আনুষ্ঠানিকভাবে খাশোগিকে হত্যার কথা স্বীকার করে নেয়।

জার্মানি এর আগে গত মাসে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার ঘোষণা দিয়ে অন্যান্য ইউরোপীয় দেশকেও একই পদক্ষেপ নেয়ার আহ্বান জানায়।

এদিকে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে খাশোগি হত্যায় জড়িত থাকার অভিযোগে ১৭ সৌদির ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর