,

সাপের বিষ শরীরে নিয়ে ডায়েরি লিখলেন যিনি

news-image

অনলাইন ডেস্ক : সাপের বিষ শরীরে নিয়ে ডায়েরি লিখতে লিখতে মারা গিয়েছিলেন কার্ল প্যাটারসন স্মিথ নামে একজন সাপ গবেষক। এ ঘটনাটি ১৯৫৭ সালের সেপ্টেম্বর মাসে ঘটলেও পরে তা সংবাদমাধ্যমে প্রকাশ পায়।

জানা গেছে, গবেষণার জন্য শিকাগোর লিঙ্কন পার্ক চিড়িয়াখানার পরিচালক একটি সাপ শহরের ফিল্ড মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রিতে পাঠান। ৭৬ সেন্টিমিটার দৈর্ঘ্যের সরীসৃপটি পরীক্ষা করার দায়িত্ব পান কার্ল প্যাটারসন স্মিথ। কারণ ওই মিউজিয়ামে সাপ গবেষক হিসেবে কাজ করছিলেন তিনি।

স্মিথ তার ডায়েরিতে লিখেছিলেন, সাপটির মাথা উজ্জ্বল রঙের নকশায় ঢাকা ছিল এবং এর মাথার আকৃতি ছিল দক্ষিণ আফ্রিকার গেছো সাপের মতো, যেগুলো বুমস্ল্যাং নামেও পরিচিত।

স্মিথের ডায়েরির মাধ্যমে আরো জানা গেছে, নিবিড়ভাবে পরীক্ষা করার জন্য সাপটিকে নিজের কাছাকাছি আনলে সাথে সাথে তাকে আক্রমণ করে এবং তার বাঁ হাতের বুড়ো আঙুলে কামড়ে দেয়। এ সময় তার শরীরে বিষের কি প্রভাব হচ্ছে তা ডায়েরিতে রেকর্ড করতে থাকেন তিনি।

তবে ২৪ ঘণ্টার কম সময় পর মারা যান স্মিথ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর