,

দায়িত্ব পালনে পর্যবেক্ষকদের গাফিলতি পেলে ব্যবস্থা : ইসি সচিব

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যথাযথ নীতিমালা মেনে পর্যবেক্ষকদের দায়িত্ব পালন করতে বললেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলছেন, এমন কোনো কাজ পর্যবেক্ষকরা করতে পারবেন না, যা নির্বাচনের নীতিমালায় নেই। নির্বাচনী দায়িত্ব পালনের সময় একজন পর্যবেক্ষক কোনো গোপন তথ্য দিতে পারবেন না। এছাড়া কাউকে নির্দেশনা দিতে পারবেন না। এমনকি প্রিজাইডিং অফিসার ও পুলিং অফিসারকে উদ্দেশ্য করেও নয়।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশনে পর্যবেক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তাদেরকে এ সতর্কতামূলক নির্দেশনা দেন তিনি।

তিনি আরো বলেন, দায়িত্ব পালনে পর্যবেক্ষকদের কোনো গাফিলতি পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ভোট নিয়ে কোনো কেন্দ্রে যদি অনিয়ম হয়, আর সেটা পর্যবেক্ষকদের নজড়ে আসে, তবে তারা নির্বাচন কমিশনকে অবহিত করতে পারবেন। কিন্তু ওই সময় সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কোনো কথা বলা যাবে না। যদি কিছু বলতে হয়, তবে এর প্রতিবেদন তৈরি করে সেটা জমা দিয়ে সংবাদ সম্মেলন করে কথা বলতে হবে।

পর্যবেক্ষকদের সতর্ক করে ইসি সচিব বলেন, গণমাধ্যমে পর্যবেক্ষকরা কোনো মন্তব্য করতে পারবেন না। এছাড়া পর্যবেক্ষক কোনো লাইভ সম্প্রচারে অংশ নিতে পারবেন না। সেইসঙ্গে পর্যবেক্ষক যেনো এমন কোনো আচরণ না করেন, যাতে করে তিনি পক্ষপাতিত্ব করছেন বোঝা যায়।

তিনি আরো বলেন, পর্যবেক্ষক গলায় কার্ড ঝুলিয়ে কেন্দ্রের পাশে দাঁড়িয়ে থাকবেন। তিনি শুধু দেখবেন, অবজার্ভ করবেন, বুঝবেন। তার রিপোর্ট জমা দেওয়ার আগে কোনো মন্তব্য তিনি করবেন না। নয়তো ওই পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল।

এ সময় নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান, যুগ্ম সচিব খন্দকার মিজানুর রহমান ও এএসএম আসাদুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর