,

উন্নয়নের মহাসড়কে টাঙ্গাইল, খুশি স্থানীয়রা

news-image

নিউজ ডেস্ক : দেশ আজ উন্নয়নের মহাসড়কে। এ স্লোগানে দেশের অন্যান্য জেলার মতো এগিয়ে যাচ্ছে টাঙ্গাইল জেলাও। ১০ বছরে টাঙ্গাইল জেলার ব্যাপক উন্নয়নে খুশি স্থানীয়রা। পিছিয়ে পড়া এ জেলায় উন্নয়নের জোয়ার লাগায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধুবাদ জানান জেলার মানুষ।

দেশের ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইল। স্বাধীনতার সূতিকাগার হিসেবেও পরিচিত এ জেলা। এ জেলার পরতে পরতে মিশে আছে হাজার বছরের পুরনো ইতিহাস-ঐতিহ্যের গল্প। অনেক দিন অবহেলিত ছিল রাজধানীর পার্শ্ববর্তী এ জেলা। তবে, বিগত দশ বছরে জেলায় বেশ কিছু উন্নয়নমূলক কাজ হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ছয় লেন, টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, কালিহাতীর বঙ্গবন্ধু শেখ মুজিব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, টাঙ্গাইল জুডিশিয়াল ভবন, সখীপুর ও নাগরপুর উপজেলা প্রশাসনিক ভবন, ধলেশ্বরী নদীর ওপর ৫২০ মিটার ব্রিজ এ উন্নয়নেরই উদাহরণ।

ছয় লেন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের অতিরিক্ত প্রকল্প পরিচালক জিকরুল হাসান বলেন, ব্রিজ এবং সড়ক সব জায়গাতেই ফোর লেনের সুযোগ পাচ্ছে। শুধুমাত্র দুএকটি জায়গাতে যেখানে আন্ডারপাস হবে যেখানে আমরা এখনও যুক্ত হতে পারিনি। আশা করি আগামী তিন থেকে চার মাসের মধ্যে মানুষ পরিপূর্ণ সুযোগ-সুবিধা নিয়ে এই সড়কে চলাচল করতে পারবে।

টাঙ্গাইলের অন্যতম চিকিৎসা কেন্দ্র শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. মোহাম্মদ আলী বলেন, টাঙ্গাইলের ৬০ লাখ মানুষের প্রাণকেন্দ্র হিসেবে এই মেডিকেলকে প্রতিষ্ঠিত করতে চাই।
টাঙ্গাইলের প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল আজিজ আরটিভি অনলাইনকে বলেন, এখন প্রাথমিক শিক্ষা আগের থেকে অনেক বেশি আকর্ষণীয়। জনগণ নিজেদের বিদ্যালয় মনে করে কার্যক্রম সম্পাদনে এগিয়ে আসছে।

এছাড়াও, ঘরে ঘরে বিদ্যুৎ, জেলা ও উপজেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, প্রাথমিক বিদ্যালয়গুলোকে ঢেলে সাজানোসহ গ্রামীণ জীবনের এসেছে নানা পরিবর্তন। ২০০৮ সালে নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘দিন বদলের সনদ’ হিসেবে রূপকল্প ২০২১ উপস্থাপন করেন। তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ দরিদ্র দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। টাঙ্গাইল জেলার উন্নয়ন তারই উৎকৃষ্ট উদাহরণ বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আবার যদি ক্ষমতায় আসেন, তাহলে জনগণের আশা-আকাঙ্ক্ষা যেটুকু বাকি রয়েছে তা আমরা পূরণের পথে থাকব।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বলেন, উন্নয়নের কার্যক্রম বাস্তবায়নের ফলে টাঙ্গাইলবাসীর জীবনমান উন্নত হয়েছে। তাদের দৈনিক আয়-রোজগার বৃদ্ধি পেয়েছে। ফলে অতীতের থেকে এখন অনেক মানসম্মত জীবন জীবন-যাপনে সক্ষমতা অর্জন করেছে।
উন্নয়নের অগ্রযাত্রার এ ধারাবাহিকতা গোটা জেলা জুড়ে চলমান থাকবে, এমনটাই প্রত্যাশা টাঙ্গাইলবাসীর। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর