,

ভিডিও গেম খেলাকে হারাম বললেন ইরাকি আলেমরা

news-image

অনলাইন ডেস্ক : একটি জনপ্রিয় ভিডিও গেমকে উদ্দেশ্য করে বিষয়টিকে হারাম ঘোষণা করে আনুষ্ঠানিক ফতোয়া জারি করেছে ইরাকের কুর্দিস্তান কেন্দ্রিয় শরিয়াহ কাউন্সিল। ভিডিওগেম খেললে সময় নষ্ট হয়, আর সময় নষ্ট করা ইসলামে হারাম- এমন যুক্তিতে তারা ভিডিও গেম খেলার বিপক্ষে অবস্থান নিয়েছেন। খবর আলবাওয়াবা’র।

কুর্দিস্তান শরিয়াহ কাউন্সিলের ইমাম ইরফান রাশিদ বলেন, ‘মোবাইল ফোনে এভাবে ভিডিও গেম খেললে চোখের ক্ষতি হয়। এটি শরীরেরও ক্ষতি করে। কিন্তু আমাদের নবী হযরত মোহাম্মদ (স.) বলেছেন শরীরের কিছু হক আছে। আমাদেরকে তা আদায় করতে হবে। আমাদের অবশ্যই শরীরের যত্ন নিতে হবে।’

তবে কুর্দিস্তানের অনেক উদার আলেম এ ফতোয়ার সঙ্গে একমত নন। কুর্দি ইমাম মালা সামান সাঙ্গাউয়ি বলেন, ‘শুধু এই ভিডিওগেমের ওপর ফতোয়া দেয়া বাকি ছিল। এখন এটিকেও হারাম ঘোষণা করা হলো। অনেক বিষয়কে হারাম ঘোষণা করায় এদেশের তরুণরা বিভ্রান্ত হচ্ছে। বলা হলো ফ্রেঞ্চকাট দাড়ি রাখা হারাম। দাঁড়ি ও চুলের স্টাইল করা হারাম। তরুণদেরকে তাদের নিজেদের মতো চলতে দিন।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর