,

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ঐশীর ক্ষোভ

news-image

অনলাইন ডেস্ক : ভুয়া অ্যাকাউন্টের ভিড়ে নিজের ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারছেন না ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জান্নাতুল ফেরদৌস ঐশী। এ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি যারা ভুয়া অ্যাকাউন্ট খুলেছেন তাদের ওই অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিতে বর্তমানে চীনে অবস্থান করছেন ঐশী। সেখান থেকে ফেসবুক লাইভে এসে ঐশী বলেন, যারা আমার নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলছেন তারা কেন খুলছেন আমি জানি না। এতে আপনাদের কী লাভ? বরং আমার ক্ষতি হচ্ছে। আমার অনেক কমেন্ট লাইক শেয়ার সেখানে চলে যাচ্ছে। আমি দেশ থেকে দূরে আছি। আপনাদের সাপোর্ট আমার দরকার। এখন লাইক কমেন্ট শেয়ার অনেক গুরুত্বপূর্ণ আমার জন্য।

মিস ওয়ার্ল্ডে বিভিন্ন দেশ থেকে আসা প্রতিযোগীদের সঙ্গে ঐশী

ঐশী আরও বলেন, আমি দেশের বাইরে দেশের প্রতিনিধি হয়ে আছি। আমার নিজের মানুষরাই যদি আমার ক্ষতি করে, তাহলে কেমন করে পথ চলবো। আপনারা যারা আমার নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলেছেন তাদের কাছে আমার অনুরোধ এগুলো বন্ধ করে দেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর