,

ফ্রান্সকে বিদায় করে সেমিফাইনালে নেদারল্যান্ডস

news-image

স্পোর্টস ডেস্ক : উয়েফা ন্যাশনস লিগে জার্মানির বিপক্ষে ড্র করে ফ্রান্সকে বিদায় করে দিল নেদারল্যান্ডস। এর ফলে সেমিফাইনাল নিশ্চিত হলো যোগ্যতার অভাবে রাশিয়া বিশ্বকাপে খেলতে না পারা এই দলটি।

গতকাল সোমবার রাতে জার্মানির ভেলটিনস-অ্যারিনায় মুখোমুখি হয় এই দুই দল। ঘরের মাঠে এদিন খেলার ৯ মিনিটেই এগিয়ে যায় জার্মানি। দলের লিড এনে দেন টিমো ভার্নার। ১৯ মিনিটে লেরয় সেনের গোলে ব্যবধান দ্বিগুণ হয়ে যায়।

তবে দ্বিতীয়ার্ধের শেষ পাঁচ মিনিটে চমক দেখায় ডাচরা। ৮৫ মিনিটে ডাচদের পক্ষে প্রথম গোল করেন প্রমিস। এর পাঁচ মিনিটের মাথায় ভার্জিল ভন ডাইক দ্বিতীয় গোল করে দলকে ২-২ গোলের ড্র এনে দেন।

উল্লেখ্য, ৪ ম্যাচে ফ্রান্স ও নেদারল্যান্ডস উভয়ের ৭ পয়েন্ট । কিন্তু হেড টু হেডে এগিয়ে থাকায় শিরোপা লড়াইয়ে সেমিফাইনালে উঠল ডাচরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর