,

ট্রাম্পের সমালোচনার কড়া জবাব ইমরানের

news-image

অনলাইন ডেস্ক : গত রবিবার পাকিস্তানের প্রতি ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের অভিযোগ বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার সহায়তার বিনিময়ে পাকিস্তান আমেরিকার জন্য কিছুই করেনি।

সংবাদ মাধ্যম ফক্সনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব অভিযোগ করেন ট্রাম্প। ট্রাম্প বলেন, প্রতিবছর আমরা পাকিস্তানকে বিলিয়ন ডলার সামরিক অর্থ সাহায্য দিয়ে আসছি। বিনিময়ে তারা তাদের দেশে আল-কায়েদার নেতা লাদেনকে আশ্রয় দিয়েছিল।

ট্রাম্প্রের এমন অভিযোগের পর এর কড়া জবাব দিয়েছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি বলেন, ট্রাম্পের ভেবেচিন্তে কথা বলা উচিৎ। নাইন এলিভেনে যে হামলা হয়েছিল তাতে পাকিস্তানের কোন নাগরিক জড়িত ছিল না। এরপরেও আমেরিকার সঙ্গে সন্ত্রাসীবিরোধী যুদ্ধে অংশ নিয়েছিল পাকিস্তান।

তিনি আরো বলেন, আফগানিস্তানে আমেরিকার কার্যকারিতার ব্যর্থতার জন্য পাকিস্তানকে তারা দায়ী করছে। তাদের ব্যর্থতার জন্য আমাদের বলির পাঁঠা বানানোর চেষ্টা করছে।

ট্রাম্প বলেন, আফগানিস্তানে এত পরিমাণ ডলার খরচ করার পরও আমেরিকা দেশটির তালেবানের কিছুই তেমন করতে পারেনি। উল্টো তালেবান আরো শক্তিশালী হয়েছে। তথ্যসূত্র: নিউ ইয়র্ক টাইমস/রয়টার্স।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর