,

বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের তৃতীয় দিনের সাক্ষাৎকার চলছে

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা টানা তৃতীয় দিনের মতো সাক্ষাৎকার দিচ্ছেন। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎকার শুরু হয়।আজকের সাক্ষাৎকারে মনোনয়ন বোর্ডের সদস্যরা যোগ দিতে পারলেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিতে পারেননি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি নেতাদের অভিযোগ, স্কাইপ সুবিধা না থাকায় গতকাল সোমবার বিকেল থেকেই সাক্ষাৎকারে যোগ দিতে পারেননি তারেক রহমান।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, গুলশান কার্যালয়ে সব ধরনের ইন্টারনেট সুবিধা বন্ধ রয়েছে। তাই আজকের সাক্ষাৎকারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যোগ দিতে পারেননি।

সাক্ষাৎকারে আজ ডাকা হয়েছে চট্টগ্রাম বিভাগ ও কুমিল্লা জেলার পদপ্রার্থীদের। এর আগে গতকাল বরিশাল ও খুলনা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয় দলটি। এতে অংশ নেন বরিশালের ১৮৩ জন এবং খুলনার ২৯৭ জন প্রার্থী।

মনোনয়ন বোর্ডে রয়েছেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সাক্ষাৎকারে জানতে চাওয়া হচ্ছে, এলাকায় প্রার্থীর অবস্থান কতটা শক্তিশালী। সবাইকে ঐক্যবদ্ধ করে ভোটের লড়াইয়ে থাকতে পারবেন কিনা?

নির্ধারিত সূচি অনুযায়ী, আজ চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট; বুধবার ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার হবে।

১২-১৬ নভেম্বর পর্যন্ত মনোনয়নপ্রত্যাশীদের কাছে ফরম বিক্রি করে বিএনপি। শনিবার রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলীয় মনোনয়ন ফরম বিক্রির হিসাব আনুষ্ঠানিকভাবে জানায় বিএনপি। দলটি সর্বোচ্চসংখ্যক ৪ হাজার ৫৮০ মনোনয়ন ফরম বিক্রি করেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর