,

রাতে ঘুমের বদলে কী করছেন আলিয়া!

news-image

বিনোদন ডেস্ক : কাজের জগৎ ছাড়া নিজের ব্যক্তিগত জীবন নিয়ে হামেশাই খবরে উঠে আসেন বলিউড তারকা আলিয়া ভাট। আরেক বলিউড তারকা রণবীর কাপুরের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বিটাউনে নানা ফিসফাস। এমনকি জোর খবর, আগামী বছরই নাকি আলিয়া-রণবীর সাত পাকে বাঁধা পড়বেন। কিছুদিন আগে তাঁর ‘ব্রহ্মাস্ত্র’ ছবির সেট থেকে একটা ছবি ভাইরাল হয়। এই ছবিতে দেখা যায় তাঁর প্রেমিক রণবীর মুঠোফোনে ব্যস্ত। আর পাশে আলিয়া কাঁদো কাঁদো মুখে বসে আছেন। এই ছবি নিয়ে নানা জল্পনাকল্পনা শুরু হয়। অনেকের মতে, বলিউডের এই জুটির মধ্যে মন-কষাকষি হয়েছে? তবে সদ্য পাওয়া খবর অনুযায়ী, আলিয়া এখন ২৪ ঘণ্টাই ব্যস্ত। এমনকি তাঁর রাতের ঘুমও নাকি যেতে বসেছে।

আলিয়া ভাট আগামী দিনগুলো চূড়ান্ত ব্যস্ততার মধ্যে কাটাবেন। একদিকে তিনি ব্যস্ত থাকবেন করণ জোহর প্রযোজিত ‘কলঙ্ক’ ছবির শুটিংয়ে, অপর দিকে তিনি অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’র শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন। তাই আগামী কয়েক দিন দিন-রাত এক করে শুটিং করবেন আলিয়া। এই বলিউড সুন্দরী দিনে শুটিং করবেন অভিষেক বর্মণ পরিচালিত ‘কলঙ্ক’ ছবির আর রাতে থাকবেন ‘ব্রহ্মাস্ত্র’র শুটিংয়ে। কারণ অয়ন মুখার্জির এই ছবির জন্য প্রয়োজন অন্ধকার। তাই রাতের অন্ধকারে আলিয়াকে শুটিং করতে হবে।

সূত্রের খবর অনুযায়ী, ‘কলঙ্ক’ আর ‘ব্রহ্মাস্ত্র’ এই ছবি দুটির শুটিং মুম্বাইর দুই প্রান্তে হবে। অভিষেক বর্মণের ছবির সেট নির্মাণ করা হয়েছে মুম্বাইয়ের শহরতলি দহিসারে। এদিকে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং হবে দক্ষিণ মুম্বাইয়ে। তাই এই কদিন এতটুকু আরাম পাবেন না আলিয়া। দিন-রাত এক করে তিনি কাজ করবেন। এমনকি রাতেও ঘুমাতে পারবেন না আলিয়া। জানা গেছে, এক সেট থেকে অন্য সেটে যাওয়ার সময় পথে তিনি বিশ্রাম নেবেন।

কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলিয়া ভাট ব্যস্ত। প্রেমিক রণবীরের সঙ্গে হামেশাই তাঁকে নানা ডিনার ডেটে দেখা যায়। এমনকি কাপুর পরিবারের সদস্যদের খুব কাছে চলে এসেছেন আলিয়া। তাই কাপুর পরিবারের যেকোনো ঘরোয়া পার্টিতে তাঁকে দেখা যায়। রণবীরের বাবা বরেণ্য অভিনেতা ঋষি কাপুরকে দেখতে আলিয়া নিউইয়র্কে উড়ে যান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর