,

সালমান নারীর জন্য ঘোড়ার ডিম করবেন : তসলিমা

news-image

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে বাংলাদেশ থেকে নির্বাসিত প্রখ্যাত নারীবাদী এই লেখিকা লিখেছেন, ‘মুহম্মদ বিন সালমান লোকটা ভেবেছিলাম নারীর সমানাধিকারে বিশ্বাস না করলেও বেসিক কিছু অধিকারে বিশ্বাস করে। ভেবেছিলাম একটু একটু করে বুঝি নারী- বিরোধী সমাজটাকে উনি বদলাবেন। বলেছিলেন ‘ইসলাম বলেনি বোরখা পরা বাধ্যতামূলক, কেউ ইচ্ছে করলে পরবে, না করলে পরবে না’। ওইটুকুই, সমাজ বদলানোর নাম গন্ধ নেই।’ 

‘এর মধ্যে আবার এক সাংবাদিককে, তার সমালোচনা করেছিলেন বলে, তুরস্কের দূতাবাসে ফাঁদ পেতে রেখে ১৫ জন সরকারি খুনী দিয়ে টুকরো টুকরো করে সাংবাদিকের শরীর কেটে অ্যাসিডের ভেতর ডুবিয়ে গলিয়ে তরল করে অবশেষে নর্দমায় ঢেলে দিলেন। খাশোগি নামের সেই সৌদি সাংবাদিককে আক্ষরিক অর্থেই নিশ্চিহ্ন করে ফেললেন বিন সালমান। কত বড় বর্বর হলে এভাবে দূতাবাসে ঢুকিয়ে মানুষ খুন করতে পারে কেউ। যে লোক মানবাধিকারে বা মানুষের মত প্রকাশের অধিকারে বিন্দুমাত্র বিশ্বাস করেন না, সে লোক নারীর জন্য ঘোড়ার ডিম করবেন।’

‘সৌদি মেয়েদের অনেকেই আজ বোরখা না পরার অধিকার পাচ্ছে না বলে বোরখা উলটো করে পরেছে। উলটো করে বোরখা পরে কি সত্যিই প্রতিবাদ করা যায়? কার কী এলো গেলো নিজের বোরখা নিজে উলটো পরলে! কারও চোখেও পরবে না। প্রতিবাদটা ভালো হতো, যদি বোরখাটাই না পরে রাস্তায় বেরোতো। একজন নয়, হাজার হাজার মেয়ে যদি বোরখা না পরতো। গ্রেপ্তর করবে তো? কজনকে করবে? হাজার হাজার? করুক না।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর