,

একসঙ্গে ৪ শিশুর জন্ম

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের সদর উপজেলায় এক প্রসূতি মা একসঙ্গে জন্ম দিয়েছেন ৪ পুত্র সন্তানের। গতকাল রোববার বিকেলে উপজেলার কমিউনিটিবেজড মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশে (সিবিএমসিবি) সিজারিয়ানের মাধ্যমে তাদের জন্ম হয়।

তবে মা ও তিন নবজাতক সুস্থ থাকলেও শ্বাসকষ্ট রয়েছে আরেকটি নবজাতকের। ৭২ ঘণ্টা অতিবাহিত না হলে তারা ঝুঁকিমুক্ত কি না, এটি নিশ্চিত করে বলতে পারছেন না চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ঝাটিয়া ইউনিয়নের তেলিহাতি গ্রামের দিনমজুর সিরাজুল ইসলামের স্ত্রী লিপি আক্তার রোববার সকালে হাসপাতালে ভর্তি হন। পরে বিকেলে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি চারটি ছেলে সন্তান প্রসব করেন।

১৮ নভেম্বর রাত ৯টার পর এ বিষয় জানাজানি হওয়ার পর সেখানে মানুষের ভিড় জমে। নবজাতকগুলোকে হাসপাতালের শিশু ওয়ার্ডে গরম কাপড়ে ঢেকে হিটার দিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।

নবজাতকদের ফুফু ঝর্ণা খাতুন বলেন, ‘চার সন্তান প্রসব করে মা লিপি আক্তার অনেক খুশি। বাবা সিরাজুল ইসলামের মুখেও হাসির ঝিলিক। তারা নিজেদের সন্তানদের জন্য দোয়া চেয়েছেন।’

হাসপাতালের শিশু বিভাগের মেডিকেল কর্মকর্তা শায়লা শাহাদত বলেন, ‘নবজাতকগুলো প্রিম্যাচিউর লো বার্থওয়েট। তাদের ওজন ১ দশমিক ৫ থেকে ১ দশমিক ৮ কেজি। অথচ সাধারণত নবজাতকসমূহ আড়াই কেজি হওয়ার কথা।’

তিনি আরও জানান, নবজাতকদের মা সুস্থ থাকলেও তিনটি শিশু’র অবস্থা মোটামুটি ভালো। অন্য নবজাতকটির শ্বাসকষ্ট রয়েছে।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. এম করিম খান বলেন, ‘৪৮ থেকে ৭২ ঘণ্টা না গেলে বোঝা যাবে না, নবজাতকগুলো কেমন থাকবে। ৭২ ঘণ্টা টিকে গেলে নবজাতকদের ঝুঁকিমুক্ত বলা যাবে।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর