,

উইন্ডিজ সিরিজ: টেস্ট দলে আরও এক নতুন মুখ

news-image

স্পোর্টস ডেস্ক : উইন্ডিজ সিরিজের প্রথম টেস্টের জন্য এক নতুন মুখ নিয়ে শনিবার দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে একদিন না যেতেই দলে আরও এক নতুন মুখকে অন্তর্ভুক্ত করল বিসিবি। প্রস্তুতি ম্যাচে ভালো খেলার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য সাদমান ইসলামকে ডাকা হয়েছে। আগের ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছিলেন নাঈম হাসান।

প্রায় দুই মাস পর ইনজুরি কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাটিতে অনুষ্ঠেয় টেস্ট ম্যাচ দিয়ে তিনি ফিরবেন ক্রিকেটে। জিম্বাবুয়ে সিরিজের দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। তার পরিবর্তে দলে এসেছেন সৌম্য সরকার।

বৃহস্পতিবার দল ঘোষণার কথা থাকলেও দুদিন পর ঘোষণা করা হয়েছে সাকিবের জন্যই। তার খেলা না খেলা নির্ভর করছিল আঙুলের ইনজুরির উপর। ফিজিও-ডাক্তারের থেকে নিশ্চয়তা পাওয়ায় সাকিব ফিরেছেন দলে।

এর আগে বিসিবি সভাপতি জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের শেষ দিন জানিয়েছিলেন সাকিবের ব্যাপারে বিসিবি কোনো রিস্ক নিতে চান না। তিনি বলেন, ‘খেলার বিষয়টি নির্ভর করছে সম্পূর্ণ সাকিবের উপর। ফিজিও-ডাক্তারের সঙ্গে পরামর্শ করে সাকিব যদি মনে করে খেলবে তাহলে খেলতে পারবে। যদি প্রথম টেস্টে হয় তাহলে প্রথম টেস্টে যদি দ্বিতীয় টেস্টে হয় তাহলে দ্বিতীয় টেস্টে খেলবে।’

গত বুধবার সাকিব অনুশীলনে ফিরেছিলেন। বিসিবি একাডেমি মাঠে ব্যাট-বল হাতে ঘাম ঝরিয়েছেন। অনুশীলন শেষে তিনিও দিয়েছিলেন ফেরার আভাস। ‘মাত্রই প্রথম ব্যাটিং করলাম। স্পিন দিয়ে আস্তে আস্তে শুরু করলাম। প্রথম দিন হিসেবে ভালোই মনে হলো। ব্যথাটা সেভাবে বোঝা যায়নি। সামনে যখন পেসটা বাড়বে, ভলিউম বাড়বে, তখন বোঝা যাবে। এভাবে এগোতে থাকি, দেখা যাক কী অবস্থা হয়। প্রথম দিন হিসেবে আমি বলব, অনেক ভালো’।

দেশের মাটিতে বছরের শুরুতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে আঙুলের ইনজুরিতে পড়েছিলেন। সেই ইনজুরি নিয়েই এশিয়া কাপের শেষ পর্যন্ত খেলেছিলেন। কিন্তু অবস্থা খুবই খারাপ আকার ধারণ করলে এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচ চলাকালীন ঢাকায় উড়ে আসেন। এরপর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ছোট অপারেশন করিয়ে উড়াল দেন অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ায় চিকিৎসা শেষে এখন সাকিব ছিলেন পুনর্বাসন প্রক্রিয়ায়।

বাংলাদেশ টেস্ট দল : সাকিব আল হাসান, খালেদ আহমেদ, আরিফুল হক, মোহাম্মদ মিথুন, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মমিনুল হক, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাইম হাসান ও সাদমান ইসলাম।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর