,

আমজাদ হোসেনের অবস্থার অবনতি

news-image

অনলাইন ডেস্ক : বরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্ব আমজাদ হোসেনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার অবস্থার অবনতি হওয়ার বিষয়টি সোমবার বিকেলে সংবাদমাধ্যমকে জানান তার চিকিৎসক দলের প্রতিনিধি শহীদুল্লাহ সবুজ।

শহীদুল্লাহ সবুজ বলেন, ‘গতকাল রোববার আমজাদ হোসেনের শারীরিক অবস্থা যা ছিল, এখন তার কিছুটা অবনতি হয়েছে। প্রয়োজনীয় ওষুধ দিয়ে তার রক্তচাপ স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের প্রধান, সার্জারি বিভাগের প্রধান, কার্ডিওলজি বিভাগের প্রধান, আইসিইউ বিভাগের প্রধানসহ ছয় সদস্যের মেডিকেল বোর্ডের পক্ষ থেকে এমনটা জানানো হয়।’

হাসপাতালে আমজাদ হোসেনের ছেলে পরিচালক সোহেল আরমান বলেন, ‘আব্বুর অবস্থা ভালো না। এ অবস্থায় দেশের বাইরে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। সন্তান হিসেবে বাবার জন্য দোয়া চাওয়া আর ছাড়া আর কিছু বলার নেই।’

গতকাল রোববার মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হওয়ায় তাকে রাজধানীর তেজগাঁওয়ে ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে আমজাদ হোসেন চিকিৎসক শহীদুল্লাহ সবুজের তত্ত্বাবধানে আছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর