,

১০ জন সাবেক সেনা কর্মকর্তা গণফোরামে, নির্বাচনও করবেন

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক দল গণফোরামে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ১০ জন সাবেক সেনা কর্মকর্তা। আজ সোমবার বিকেলে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে গিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

ড. কামালের চেম্বারে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরীর হাতে ফুল দিয়ে দলে যোগ দেন তাঁরা। এই সেনা কর্মকর্তারা হলেন: লেফটেন্যান্ট কর্নেল (অব.) খন্দকার ফরিদুল আকবর, লেফটেন্যান্ট কর্নেল (অব.) শেখ আকরাম আলী, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. শহিদুল্লাহ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আ ফ ম নুরুদ্দিন, মেজর (অব.) মাসুদুল হাসান, মেজর (অব.) মো. ইমরান, মেজর (অব.) বদরুল আলম সিদ্দিকী, স্কোয়াড্রন লিডার (অব.) ফোরকান আলম খান, স্কোয়াড্রন লিডার (অব.) মো. হাবিব উল্লাহ, স্কোয়াড্রন লিডার (অব.) মো. মাহমুদ।

সুব্রত চৌধুরী সাবেক এই সেনা কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘৩০ ডিসেম্বর জাতির জন্য একটি চ্যালেঞ্জের দিন। সেই দিনে দেশে আমরা শুভ পরিবর্তনের লক্ষ্যে নির্বাচনে যাচ্ছি জাতীয় ঐক্যফ্রন্টের মাধ্যমে। আজ যাঁরা যোগদান করলেন, তাঁরা এ লড়াইয়ে অবতীর্ণ হবেন।’

যোগদানকারী লে. কর্নেল (অব.) খন্দকার ফরিদুল আকবর বলেন, ‘সেনাবহিনীর কর্মকর্তা আমরা যাঁরা বিভিন্ন ক্লাব কার্যক্রমে ছিলাম, তাঁরা ভাবলাম এই ক্রান্তিলগ্নে আমাদের দায়িত্ব পালন করা দরকার।’ তিনি আরও বলেন, ড. কামাল হোসেনের নেতৃত্বে দেশ উচ্চ আয়ের দেশে পরিণত হবে, দেশে নিখুঁত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং দেশ এগিয়ে যাবে। তিনি আশা করেন, বাংলাদেশকে একসঙ্গে তাঁরা এগিয়ে নিয়ে যেতে পারবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর