,

খেলোয়াড় রেফারি হতে পারেন না : ড. কামাল

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের সঙ্গে তাঁর বেইলি রোডের বাসায় সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক। নির্বাচন সামনে রেখে সামগ্রিক পরিস্থিতি নিয়ে তাঁরা আলোচনা করেন।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে ড. কামালের রাজধানীর বাসায় যান অ্যালিসন ব্লেইক। সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে তিনি বেরিয়ে যান। তবে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। ড. কামাল হোসেন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ড. কামাল বলেন, নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ছিল। একটি রায়ে কী বুঝে আদালত এটি বাতিল করে দিলেন। তত্ত্বাবধায়ক না করুক, নিরপেক্ষ সরকার করতে পারে।

ড. কামাল আরও বলেন, সরকার নিজেই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। তাই সরকার তো রেফারির ভূমিকায় থাকতে পারে না। খেলোয়াড় তো রেফারি হতে পারেন না। নিরপেক্ষ সরকার তাই জরুরি। নিরপেক্ষতা না থাকলে সুষ্ঠু নির্বাচন হয় না। সাত দফার কথাগুলো একসময় শেখ হাসিনা নিজেই দাবি করেছেন।

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে ড. কামাল বলেন, তাঁরা মাঝেমধ্যে দেখা করতে আসেন। দেশের সার্বিক পরিস্থিতি বিষয়ে জানতে চেয়েছেন। বিশেষ করে আগামী নির্বাচন নিয়ে জানতে চেয়েছেন। তাঁরাও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পক্ষে সব সময় কথা বলেন। ২০১৪-এর নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। ১৫৪ জন বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে।

সুষ্ঠু নির্বাচনের বিষয়ে ড. কামাল বলেন, ২০১৪ সালের নির্বাচনের পর দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। এখনো প্রতিযোগিতামূলক নির্বাচনের ব্যাপারে সরকার খুব একটা আগ্রহী বলে বিশ্বাস করা যায় না। এ সরকারের অধীনে নির্বাচন অবাধ হওয়া সম্ভব নয়। এ কারণেই সাত দফা দাবি নিয়ে তাঁরা সোচ্চার আছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর