,

জোকোভিচকে হারিয়ে এক জার্মান তরুণের চমক!

news-image

স্পোর্টস ডেস্ক : তাঁর প্রতিপক্ষ বিশ্ব র‍্যাঙ্কিংয়ের এক নম্বর নোভাক জোকোভিচ। এটিপি টেনিসের ফাইনালে জার্মান তরুণ অ্যালেক্সান্ডার জেভরেভ সরাসরি সেটে অবিশ্বাস্যভাবে হারিয়ে দিয়েছে বিশ্বসেরা এই টেনিস তারকাকে। ২১ বছর বয়সী এই টেনিস তারকা তাই দেখিয়েছেন চমক। ক্যারিয়ারের সবচেয়ে বড় শিরোপা জিতেছে তিনি।

জেভরেভ ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে দিয়েছেন জোকোভিচকে। শুধু তাই নয়, এর আগে শেষ চারে হারিয়েছেন রজার ফেদেরারকেও। সে ধারাবাহিকতা এবার ফাইনালেও ধরে রেখেছেন তিনি।

দারুণ সাফল্যে উচ্ছ্বসিত জেভরেভ বলেন, ‘এই সাফল্য সত্যিই আমার কাছে অনেক বড় পাওয়া। এমন একজনকে হারিয়ে এই শিরোপা জয়, আমি এখনো বিশ্বাসই করতে পারছি না। আমি বলব, এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় শিরোপা।’

ফাইনালে অবিশ্বাস্য অর্জন ঘরে তুললেও এই আসরেই জোকোভিচের কাছে গ্রুপ পর্বে হেরেছিলেন জেভরেভ।

এটিপির এই শিরোপা জিতে পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন দুই মিলিয়ন ইউরো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর