,

প্রস্তুতি ম্যাচে হাফসেঞ্চুরি তুলে সৌম্যের বিদায়

news-image

স্পোর্টস ডেস্ক : আগামী ২২ নভেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে টেস্ট দুই ম্যাচের সিরিজের প্রথমটি। বাংলাদেশের বিপক্ষে নামার আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের বিপক্ষে মাঠে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে রোববার টস জেতার পর সফরকারীরা বেশ ভালই ব্যাটিং প্র্যাক্টিসটা সেরে নিয়েছিল। প্রথম দিন শেষে ৮৬.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৩ রান সংগ্রহ করে।

আজ সোমবার সকালে দ্বিতীয় ও শেষ দিনে ব্যাট করতে নামেন বিসিবি’র দুই ওপেনার সৌম্য সরকার আর সাদমান ইসলাম। বাম-হাতি দুই ব্যাটসম্যান মিলে গড়েন ১২৬ রানের বিশাল জুটি।
৩৪.২ ওভারে জোমেল উয়ারিক্যানের বলে সুনিল অ্যাম্ব্রিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য। প্রথম টেস্টের ১৩ সদস্যের দলে সুযোগ পাওয়া এই ব্যাটসম্যান মাঠ ছাড়ার আগে ১০৩ বলে ৭৮ রানের ইনিংস খেলেছেন। ব্যাটিং প্র্যাক্টিস করার জন্য খেলা এই ইনিংসে ১০টি চার ও তিনটি ছক্কা হাঁকান ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান।

প্রতিবেদনটি তৈরি করা পর্যন্ত ৪৯ ওভার শেষে ১ উইকেট স্বাগতিকদের সংগ্রহ ১৭০ রান।
১৫২ বলে ৭০ রান করে ক্রিজে আছেন সাদমান ইসলাম। ৪১ বলে ১৯ রান করে তাকে সঙ্গ দিচ্ছেন নাজমুল ইসলাম শান্ত।

এর আগে বিসিবি’র একাদশের হয়ে প্রথম টেস্টে ডাক পাওয়া নাঈম হাসান সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেন। এছাড়া শফিউল ইসলাম, অধিনায়ক রুবেল হোসেন, ফজলে মাহমুদ ও সৌম্য একটি করে উইকেট লাভ করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর