,

দুর্ঘটনার কবলে সালমান খান, শ্যুটিং বন্ধ

news-image

বিনোদন ডেস্ক : সিনেমার শ্যুটিং’র সময়ে একটি স্ট্যান্টে অভিনয় করার সময়েই দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। ভারতের পাঞ্জাবে ‘ভারত’ ছবির শ্যুটিং চলছিল। সেই সময়ে একটি স্ট্যান্ট করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, ইতিমধ্যে সালমান খানকে মুম্বাইতে নিয়ে আসা হয়েছে। তবে অভিনেতার কতটা আঘাত লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। আপাতত বন্ধ রাখা হয়েছে ছবির শ্যুটিং। ছবির পরের শিডিউলের শ্যুটিং হবে ইউরোপের মাল্টায়। ২০১৯ সালে মুক্তি পাবার কথা রয়েছে এই ছবিটির

প্রসঙ্গত, ‘ভারত’ ছবির শ্যুটিং শুরু হয় তিন মাস আগে। প্রথম শিডিউলের শ্যুটিং’র সময় দিশা পাটানিকেও দেখা গেছে। প্রিয়াঙ্কা চোপড়া সিনেমাটি থেকে সরে যাওয়ার পরে, ক্যাটরিনা কাইফকে সেই জায়গায় নেওয়া হয়েছে। ছবিটিতে দেখা যাবে জ্যাকি শ্রফ, টাবু, নোরা ফতেহি, বরুণ ধাওয়ানকেও।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর