,

বিয়ের ৬ মাসের মাথায় মা হলেন নেহা

news-image

অনলাইন ডেস্ক : বিয়ের ছয় মাসের মাথায় মা হলেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। গতকাল রোববার সকালে একটি মেয়ে সন্তানের জন্ম দেন তিনি। এটাই নেহা ও তার স্বামী অঙ্গদ দেবীর প্রথম সন্তান।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নেহার মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত ভক্তরা। সকলেই নতুন মা-বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন।

এর আগে গত ১০ মে হঠাৎ চুপিসারে দিল্লির এক গুরুদুয়ায় বিয়ের পিঁড়িতে বসেন নেহা ও অঙ্গদ। তখন থেকেই গুঞ্জন ছিল নেহা সন্তানসম্ভবা হয়ে পড়ার কারণেই তড়িঘড়ি বিয়ে পিঁড়িতে বসেন তারা।

যদিও প্রথম থেকে বিষয়টি নিয়ে চুপ থাকেন এ দম্পতি। পুরো বিষয়টিই অস্বাকীর করেন অঙ্গদের পরিবার। এমনকি নেহার বাবাও মিথ্যে গুজব বলে বিষয়টি উড়িয়ে দিয়েছিলেন। পরে অবশ্য নেহার বেবি বাম্ব প্রকাশ্যে আসতে থাকে। তখন অঙ্গদ সামাজিক মাধ্যমে নেহার মা হওয়ার খবর স্বীকার করে নেন।

নেহার বক্তব্য ছিল, তিনি সন্তানসম্ভবা জানতে পারলে কাজ পাওয়ার অসুবিধা হবে সেকারণেই তিনি প্রথমে বিষয়টি চেপে গিয়েছিলেন।

সম্প্রতি নেহার একটি টকশোতে অঙ্গদ জানান, বিয়ের আগে নেহার সন্তানসম্ভবা হওয়ার খবর যখন তার মা-বাবাকে জানিয়েছিলেন তখন ভীষণ বকুনি দিয়েছিলেন তাকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর