,

৩৩ বলে ৮০ রানের ঝড় আসিফ আলির

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি টুর্নামেন্ট এমজানি সুপার লিগে রীতিমত ঝড় তুলেছেন পাকিস্তানি ব্যাটসম্যান আসিফ আলি। তার ব্যাটিং ঝড়ের সামনে উড়ে গেলো ডারবান হিট। ৫ বল হাতে রেখেই তিনি ৩ উইকেটে জয় এনে দেন কেপটাউন ব্লিৎজকে। মাত্র ৩৩ বলে ৮০ রানের ইনিংস খেলেন তিনি। ২১ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি।

টস হেরে ব্যাট করতে নেমে কেপটাউনকে ১৫৭ রানের লক্ষ্য বেধে দেয় ডারবান হিট। জবাব দিতে নেমে শুরুতে জানেমান মালান কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছিলেন। ২৬ বলে ৩১ রান করে আউট হন তিনি। বাকি ব্যাটসম্যানরা ছিলেন মুধু আসা-যাওয়ার ভিড়ে। কিন্তু একপ্রান্ত আগলে রেখে ডারবান হিটের বোলারদের ওপর ঝড় তুলে দেন আসিফ আলি।

মরনে মর্কেল, ভারনন ফিল্যান্ডার, মার্চেন্ট ডি ল্যাঙ্গ, কাইল অ্যাবোট কিংবা কেশব মাহারাজরা কোনোভাবেই পারেনি আসিফ আলিকে রুখে দিতে। ২১ বলে হাফ সেঞ্চুরি পূরণ করার পর ৩৩ বলে যখন তিনি আউট হন, তখন তার নামের পাশে লেখা ৮০ রান। ৭টি বাউন্ডারির সঙ্গে ৫টি ছক্কাও মারেন তিনি।

১৭.৩ ওভারে আসিফ আলি যখন আউট হন তখন কেপটাউন ব্লিৎজের রান ১৪৩। এরপর ফেরিসকো অ্যাডামস আউট হন ৬ রান করে। বাকি কাজ অবশ্য শেষ করতে জর্জ লিন্ডে এবং মালুসি সিবোতের কোনোই কষ্ট করতে হয়নি। ৫ বল হাতে রেখেই কেপটাউন জয় নিয়ে ঘরে ফেরে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর