,

সাতক্ষীরায় যুবলীগ নেতাকে হাতুড়িপেটা

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার যুবলীগ নেতাকে রাতের আঁধারে হাতুড়িপেটা করে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে উপজেলার কদমতলা বাজারের পার্শ্ববর্তী রাস্তার ওপর এ হামলার ঘটনা ঘটে।

আহত যুবলীগ নেতা মাসুম বিল্লাহ সুজন উপজেলার রতনপুর ইউনিয়নের আড়ংগাছা গ্রামের নজির আহম্মদের ছেলে। তিনি রতনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য।

স্থানীয়রা জানান, উপজেলার রতনপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি ও ইউপি সদস্য মাসুম বিল্লাহ সুজনের ওপর ৩/৪ জন অতর্কিত হামলা চালায়। হাতুড়ি ও রড দিয়ে এলোপাতাড়ি মারপিট রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যান।

কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ রাজিব হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাজনৈতিক বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, যুবলীগ নেতা ও ইউপি সদস্য মাসুম বিল্লাহ সুজনের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে মেম্বর সেলিমের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। স্থানীয়দের ধারণা এই বিরোধের জের ধরে অতর্কিত হামলার ঘটনা ঘটতে পারে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর