,

কেমন আছেন সেই নম্রতা?

news-image

বিনোদন ডেস্ক : মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন নম্রতা শিরোদকর। মডেলিং-এর হাত ধরে গ্ল্যামার জগতে প্রবেশ তার। ১৯৯৩ সালে মিস ইন্ডিয়া হন। বোন শিল্পা শিরোদকরও একসময় জনপ্রিয় অভিনেত্রী ছিলেন।১৯৯৮ সালে সালমান খানের বিপরীতে ‘জব প্যায়ার কিসিসে হোতা হ্যায়’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন নম্রতা। এর আগে অবশ্য অক্ষয় কুমার এবং সুনীল শেট্টির বিপরীতে ‘পূরব কি লায়লা পশ্চিম কি ছ্যায়লা’ ছবিতেই প্রথম অভিনয় করেন। তবে সিনেমাটি মুক্তি পায়নি।ছোট ক্যারিয়ারে ‘বাস্তব,’ ‘পুকার,’ ‘অস্তিত্ব’, ‘কচ্চে ধাগে’-র মতো জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী। এরপর হিট সিনেমা উপহার দিতে পারেননি তিনি। খবর আনন্দবাজারের।জানেন কি নম্রতার ব্যক্তিগত জীবন নিয়েও কম আলোচনা হয়নি। দীপক শেট্টি নামে এক রেস্তোরাঁ মালিকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। এরপর ‘বাস্তব’ ছবির পরিচালক মহেশ মাঞ্জরেকরের সঙ্গেও সম্পর্কে জড়িয়ে পড়েন বলেও শোনা যায়।

শেষ পর্যন্ত তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় করতে গিয়েই পাল্টে যায় তার জীবন। সেখানকার সুপারস্টার মহেশ বাবুর প্রেমে পড়েন এই নায়িকা। দীর্ঘ ৫ বছর প্রেমের পর ২০০৫ সালে বিয়ে করেন তারা।আর বিয়ের পর তো অভিনয় থেকেই বিদায় নিয়েছেন নম্রতা। আপাতত সংসার জীবনেই ব্যস্ত আছেন তিনি। ২০০৬ সালে মহেশ বাবু-নম্রতার সংসারে ঘর আলো করে জন্ম নেয় ছেলে গৌতমকৃষ্ণ। ২০১২ সালে একটি কন্যাসন্তানের জন্ম দেন নম্রতা। মেয়ের নাম রেখেছেন সিতারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর