,

বিএনপির মনোনয়নে আশাবাদী বেবী নাজনীন

news-image

নিউজ ডেস্ক : নীলফামারী-৪ আসন থেকে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী বেবী নাজনীন। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলের মনোনয়নের ব্যাপারে খুবই আশাবাদী তিনি।

নির্বাচিত হয়ে মানুষের কল্যাণে নিজেকে সপে দিতে চান বলে জানিয়েছেন জনপ্রিয় এ সংগীত শিল্পী বেবী নাজনীন।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানিয়েছেন তিনি।

বেবী নাজনীন বলেন, দল আমাকে মনোনয়ন দিলে আমি এলাকার মানুষের কল্যাণে কাজ করবো। আমি সংগীতে কাজ করছি, এখন রাজনীতির মাধ্যমে আমার এলাকা আর সংগীত জগতের মানুষ, সবার জন্য কাজ করবো।

এ আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে আরও সাক্ষাৎকার দিয়েছেন মো. আমজাদ হোসেন সরকার, কৃষিবিদ পারভীন আক্তার ও বিলকিস আক্তার।

এছাড়া গাইবান্ধা-১ আসনে মো. মাজহারুল ইসলাম, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জিন্নাহ, ডা. জিয়াউল হক, গাইবান্ধা-২ আসনে খন্দকার আব্দুল আহাদ, আনিসুজ্জামান খান, মাহমুদুন নবী টিটুল, গাইবান্ধা-৩ আসনে ড. মঈনুল হাসান সাদী, ড. মিজানুর রহনান মাসুম, গাইবান্ধা- ৪ আসনে অধ্যাপক আনিসুল হক, ফারুক কবির আহম্মেদ, ফারুক আহম্মেদ, শামীম কাওসার লিঙ্কন সাক্ষাৎকার দিয়েছেন।

গাইবান্ধা-৫ আসনে সাক্ষাৎকার দিয়েছেন সেলিম আহম্মেদ তুলি, মোহাম্মদ আলী, হাসান সরকার, মইনুল ইসলাম শামীম, নাজমুল ইসলাম নয়ন, তোফায়েল আহম্মেদ, ফারুক আলম সরকার।

লালমনিরহাট-১ আসনে রাজীব প্রধান, মাওলানা সাজু পাটোয়ারী, লালমনীরহাট-২ আসনে সালেহ উদ্দীন আহম্মেদ হেলাল, ড. রোকনুজ্জামান, ইঞ্জিনিয়ার কামাল হোসেন, জাহাঙ্গীর আলম, লালমনিরহাট-৩ অাসনে আসাদুল হাবীব দুলু, কুড়িগ্রাম-১ আসনে সাইফুর রহমান রানা, কুড়িগ্রাম-২ এ সোহেল হোসেন কায়কোবাদ,আবু বক্কর সিদ্দিক

কুড়িগ্রাম-৩ আসনে তাসবিরুল ইসলাম,আব্দুল খালেক, কুড়িগ্রাম-৪ আসনে অধ্যাপক মোখলেসুর রহমান, আজিজুর রহমান, ইমান আলী সাক্ষাৎকার দিয়েছেন ।

দিনাজপুর-৩ আসনে অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সৈয়দ জাহাঙ্গীর আলম, শাহরিয়ার কবির ডন, হাফিজুর রহমান, দিনাজপুর-৬ আসনে শাহাবুদ্দীন সুজন প্রমুখ রোববার সাক্ষাৎকার দেন। যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর