,

সেই সোহাগ গ্রেফতার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নয়াপল্টনে লাঠি হাতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরে অংশ নেওয়া সেই সোহাগ ভূইয়াকে আটক করেছে পুলিশ। তিনি শাহজাহানপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক। জানা গেছে, সোহাগকে ধরতে প্রথমে তার বোন সেলিনাকে আটক করে পুলিশ। পরে সোহাগকে আটকের পর তার বোনকে ছেড়ে দেওয়া হয়।

সোহাগের বাবা অভিযোগ করেন, রবিবার শাহজাহানপুর থেকে তার ছেলে সোহাগকে আটকের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে ডিবির ডিসি (পূর্ব) খন্দকার নুরুন্নবী ছাত্রদল নেতা সোহাগকে আটকের বিষয়টি অস্বীকার করে বলেন, তাকে আটকের চেষ্টা চলছে।

ডিএমপির মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মিশু বিশ্বাস জানান, ভিডিও ফুটেজ দেখে আমরা হামলাকারীদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছি। এর মধ্যে সোহাগ অন্যতম। ঘটনার দিন সোহাগ গ্যাবডিং প্যান্ট ও পাতা কালালের শার্টের বোতাম খোলা অবস্থায় লাঠি হাতে হামলা ও ভাংচুরে অংশ নেয়। এরপর থেকে পুলিশ তাকে খুঁজছিল। তার গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটে।

প্রসঙ্গত, গত বুধবার নয়াপল্টনে পুলিশ এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় পল্টন থানায় করা তিনটি মামলায় এ পর্যন্ত শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানায়। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর