,

কোর্টে হাজিরা দিতে ইসির সহায়তা চাইলেন এহছানুল হক মিলন

news-image

অনলাইন ডেস্ক : আসন্ন একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আদালতে হাজিরা দেয়ার সুযোগ করে দিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সহায়তা চেয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী আ ন ম এহছানুল হক মিলন।

রবিবার বিকালে স্বামীর পক্ষে এ-সংক্রান্ত একটি চিঠি নিয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে যান তার স্ত্রী নাজমুন্নাহার বেবি।

এ সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার স্বামী কোর্টে হাজিরা দিতে পারছেন না। চাঁদপুর কোর্ট এলাকা পুলিশ ও ডিবি ঘিরে রেখেছে। বোরকা পরা কোনো নারী কোর্টে গেলে তার মুখোশ খুলে দেখা হচ্ছে। আমরা কোর্টে যেতে চাই। কিন্তু, যেতে পারছি না। এজন্য সিইসি সহায়তা চাই।’

ইসিতে জমা দেওয়া চিঠিতে এহছানুল হক মিলন লেখেন, দীর্ঘদিন বিদেশে অবস্থান করার কারণে আমার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাগুলোয় হাজিরা দিতে ব্যর্থ হই। তবে সম্প্রতি দেশে ফিরে আদালতে হাজিরা দেয়ার চেষ্টা করেও ব্যর্থ হই। কারণ হিসেবে তিনি তার নির্বাচনী এলাকা চাঁদপুরের বাড়ি ও কোর্ট প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনীর অতি তৎপরতাকে দায়ী করেন।

মিলন বলেন, ‘আমি একাধিক বিশ্বস্ত সূত্রে নিশ্চিত হতে পেরেছি যে, পুলিশ আমাকে আদালতে হাজির হওয়ার সুযোগ না দিয়ে বাইরে থেকে গ্রেফতার, অতঃপর নতুন নতুন মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতনের লক্ষ্যে এমন ত্রাসের পরিস্থিতি সৃষ্টি করেছে।’

তিনি বলেন, ‘যেহেতু নির্বাচনী আইন অনুযায়ী বর্তমান পুলিশসহ সমগ্র প্রশাসন ইসির নিয়ন্ত্রণাধীন, সেজন্য আমাকে ঘিরে পুলিশ প্রশাসনের এই বেআইনি তৎপরতা বন্ধে আমি ইসির হস্তক্ষেপ কামনা করছি।’ বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর