,

‘শেখ হাসিনা: বাংলাদেশের স্বপ্নসারথি’ সংবাদচিত্র প্রদর্শনীর বিশেষ প্রকাশনা হস্তান্তর

news-image

অনলাইন ডেস্ক : বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অনুষ্ঠেয় ‘শেখ হাসিনা : বাংলাদেশের স্বপ্নসারথি’ শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনীর বিশেষ প্রকাশনা আজ রবিবার প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন জয়ীতা প্রকাশনীর সত্ত্বাধিকারী সাংবাদিক ইয়াসিন কবীর জয়। এ সময় সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম ও বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র ফটোসাংবাদিক সাইফুল কল্লোল।

নন্দিত বিশ্বনেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জীবন, সংগ্রাম ও পথচলার সচিত্র বিবরণ সাধারণ মানুষের কাছে তুলে ধরার চেষ্টা রয়েছে জয়ীতা প্রকাশনীর এই উদ্যোগে। জন্ম ও বেড়ে ওঠা, স্বদেশ প্রত্যাবর্তন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম (১৯৮১-১৯৯০), ভোট ও ভাতের অধিকার আদায়ের সংগ্রাম, অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ, কূটনৈতিক সাফল্য ও স্বীকৃতি, মানবতার প্রতিকৃতি এবং অন্য আলোয়- এই আট ক্যাটাগরিতে বিন্যস্ত হয়েছে পাঁচ শতাধিক সংবাদচিত্র।

‘শেখ হাসিনা : বাংলাদেশের স্বপ্নসারথি’ শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনীর ১৯৯২-পরবর্তী সময়কালের অধিকাংশ সংবাদচিত্রই ফোকাসবাংলা নিউজের ব্যবস্থাপনা সম্পাদক ইয়াসিন কবীর জয়ের তোলা। বঙ্গবন্ধুকন্যার শৈশব আর কৈশোরের দুর্লভ কয়েকটি ছবি পারিবারিক অ্যালবাম থেকে সংগৃহীত। আর পঁচাত্তরপূর্ব এবং স্বদেশ প্রত্যাবর্তন পরবর্তীকালের ধারণা দিতে সমকালীন আলোকচিত্রীদের তোলা ছবি সংযোজিত হয়েছে। এই প্রদর্শনীতে রয়েছে আলহাজ জহিরুল হক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলম, রশীদ তালুকদার, রফিকুর রহমান, পাভেল রহমান, এ কে এম মহসিন, আব্দুল করিম, আবু তাহের খোকন, দেবুপ্রসাদ বিশ্বাস, সাইফুল ইসলাম কল্লোল, মীর ফরিদ, নিহার সিদ্দিকী, এবিএম আকতারুজ্জামান, হাসানুজ্জামান তরুণ ও সুমন দাসের ছবি। এছাড়া বিভিন্ন প্রকাশনা ও অন্তর্জাল থেকে সংগৃহীত নাম না জানা আরো অনেকের আলোকচিত্র ব্যবহার করা হয়েছে।বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর