,

লিটন দাসকে নিয়ে আইপিএল দলগুলো আগ্রহী?

news-image

স্পোর্টস ডেস্ক : রঙ্গীন পোশাকে দুর্দান্ত খেলে যাচ্ছেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস। ডিসেম্বরেই আইপিএলের নিলাম। তার আগে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি-ই নিজেদের দল গোছাতে ব্যস্ত। ইতিমধ্যেই আইপিএলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিটি দল তাদের ধরে রাখা (রিটেনড) এবং ছেড়ে দেওয়া (রিলিজড) ক্রিকেটারদের নামের তালিকা প্রকাশ করেছে। এর মাঝেই জানা গেল, লিটন দাসকে নিতে আগ্রহী একাধিক আইপিএল ফ্র্যাঞ্চাইজি!

একাধিক ভারতীয় বাংলা এবং ইংরেজি সংবাদমাধ্যম এমন সংবাদ প্রকাশিত হয়েছে। আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী আসরের। নিলামের আগে মূলতঃ কিছুদিন আগে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকট্র্যাকার’ লিটন দাসকে নিয়ে এমন একটি প্রতিবেদন প্রকাশ করে। তারই ধারবাহিকতায় ভারতীয় মিডিয়ায় লিটন দাসকে নিয়ে নতুন করে গুঞ্জনের শুরু।

ক্রিকট্র্যাকারের প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএল দল কিংস ইলেভেন পাঞ্জাবে এই মুহূর্তে কোনো নিয়মিত উইকেটকিপারক ব্যাটসম্যান নেই। গত আইপিএলে এই কারণেই পাঞ্জাবকে ভুগতে হয়েছে। তাছাড়া ক্রিস গেইলের মতো চল্লিশ ছুঁইছুঁই ক্রিকেটারকে আর চাইছে না দলগুলো। তার জায়গায় লিটনের ব্যাটিং যেমন মারকুটে, আবার গ্লাভস পরেও উইকেটের পেছনে দিতে পারেন ভরসা।তাই লোকেশ রাহুলের সঙ্গে লিটনকে ওপেনিংয়ে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই!

উল্লেখ্য, বিসিবির অনুমতি পাওয়ার অনিশ্চয়তা এবং গত আসরে পারফর্মেন্স ভালো না করায় ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানকে ঠিকই ধরে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ। আপাতত সাকিব একাই আইপিএলে বাংলাদেশের প্রতিনিধি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর