,

টাইগার কোচের ভাবনায় তিন ক্যারিবিয়ান

news-image

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ে সিরিজ শেষ হতে না হতেই এক সপ্তাহের ব্যবধানে শুরু হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। আগাশী ২২ নভেম্বর প্রথম টেস্ট। স্বল্প সময়ের মাঝেই প্রতিপক্ষকে নিয়ে কাঁটাছেঁড়া করছে স্বাগতিকরা। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্ট বিপুল বিক্রমে জিতলেও প্রথম টেস্টে বড় হারের লজ্জা পেতে হয়েছে। ক্যারিবীয়রা তো জিম্বাবুয়ের থেকে শক্তিশালী। তাই তাদের তিন ক্রিকেটার শাই হোপ, শিমরন হেটমায়ার এবং শ্যানন গ্যাব্রিয়েলকে নিয়ে আলাদা করে ছক কষছেন টাইগার কোচ স্টিভ রোডস।

সাংবাদিকদের তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ দলে দুজন গতিময় বোলার আছে। বিশেষ করে গ্যাব্রিয়েল দারুণ গতিতে বল করতে পারে। ছন্দে থাকলে সে বেশ ভয়ঙ্কর। আজকে বিসিবি একাদশ ও ওয়েস্ট ইন্ডিজের খেলা দেখে এলাম, শাই হোপ দারুণ খেলেছে। হেটমায়ার ভারতের বিপক্ষে ওয়ানডেতে যেভাবে খেলেছে, সেই ফর্ম টেস্টে বয়ে আনলে সেও বিপজ্জনক হবে।’

তবে আলাদা পরিকল্পনা করলেও প্রতিপক্ষকে নিয়ে টেনশন নেই রোডসের, ‘সত্যি বলতে, খুব বেশি দুর্ভাবনার কিছু নেই আমাদের। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য মুখিয়ে আছি আমরা। গত জুলাইয়ে আমরা দেখেছি, ওরা দারুণ প্রতিপক্ষ। তবে কন্ডিশন এখানে ভিন্ন। আশা করি আমরা এবার ওদের বিপক্ষে ভালো খেলব। ওদের কিছু চোট সমস্যা আছে। অধিনায়ক জেসন হোল্ডার আসতে পারেননি, তবে আমাদেরও তামিম নেই। সব মিলিয়ে বেশ ভালো লড়াই হবে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর