,

‘আপত্তিকর স্পর্শের চেষ্টা ঈশানের, হাত সরিয়ে দিলেন মীরা (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : ডিনার শেষে ভাবিকে নিয়ে বের হচ্ছিলেন ঈশান। মাঝে পাপ্পারাজ্জিদের অনুরোধে ক্যামেরার সামনে পোজও দেন মীরা রাজপুত ও তার দেবর ঈশান খট্টর। ছবি তোলা শেষে মীরার পিঠে হাত দেওয়ার সময়ই ঈশানের হাতটি সরিয়ে নেন শহীদ কাপুরের স্ত্রী। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

মা নীলিমা আজিম ও সহোদর ঈশানসহ এক বাড়িতেই থাকেন শহীদ কাপুর। মাঝে মধ্যে ঈশানের সঙ্গে সময় কাটাতে দেখা যায় তার ভাবি মীরাকে। সম্প্রতি ঈশানকে নিয়ে ডিনারে গিয়েছিলেন মীরা। সেখানেই পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পড়েন তারা। এ সময় ক্যামেরার সামনে পোজও দেন তারা।

পরে গাড়িতে ওঠার সময় ফের ঈশান তার ভাবির পিঠে হাত দিতে গেলে সেই হাত সরিয়ে চেপে ধরেন মীরা। পর মুহূর্তেই গাড়িতে ওঠার সময় ঈশানের হাত ছেড়ে পিছনের সিটে উঠে পড়েন তিনি। এরপরই ঈশান ওঠেন সামনের সিটে।

তবে ভিডিওতে যদিও মীরাকে আপত্তিকরভাবে স্পর্শ করার বিষয়টি বোঝা যাচ্ছিলো না। ঈশান পোজ দেওয়ার জন্যই মীরার পিঠে হাত দিয়েছিলেন। তবে ঈশানের স্পর্শ যে মীরার পছন্দ হয়নি তা স্পষ্ট।

বেশ কিছুদিন আগে শহীদ নিজেই জানিয়েছিলেন, বাইরে বের হলে বিভিন্ন লোকজন তাকে ধাক্কাধাক্কি করেন, স্পর্শ করেন বলে মীরা তার কাছে অভিযোগ করেছিলেন। যে কারণে মীরাকে নাকি বডিগার্ড নেওয়ারও পরামর্শ দিয়েছিলেন শহীদ। মীরা কোনো তারকা নন, তবুও তাকে এ ধরনের সমস্যায় পড়তে হয় বলে জানিয়েছিলেন শহীদ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর