,

কয়টি মনোনয়নপত্র বিক্রি হলো বি. চৌধুরীর দলের?

news-image

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতার ভারসাম্য আনতে বিএনপির কাছে ১৫০ আসনের শর্ত দিয়েছিল ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী (বি. চৌধুরী)। কিন্তু বিকল্পধারা বাংলাদেশের একাংশের প্রেসিডেন্ট বি. চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট এ পর্যন্ত ১৩৭টি মনোনয়রপত্র বিক্রি করতে সক্ষম হয়েছে।

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৩ নভেম্বর থেকে মনোনয়রপত্র বিতরণ ও জমা নেওয়া শুরু হয়েছে। বিকল্পধারার প্রার্থী মনোনয়নের জন্য ফরম বিতরণ ও জমা নেওয়া পুরোদমে চলছে। আজ রোববার পর্যন্ত ১৩৭ জন বিকল্পধারার মনোনয়নপত্র কিনেছেন।

বিকল্পধারার একাংশের দপ্তর সম্পাদক ওয়াসিমুল ইসলামের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রোববার রাত ৮টা পর্যন্ত বাড্ডার নির্বাচনী কার্যালয়ে মোট ১৩৭টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে এবং ২০ জন প্রার্থী ফরম জমা দেন। আজ সোমবার সকাল ১১ থেকে রাত ১০ পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ ও জমা নেওয়ার কাজ শেষ হবে। সূত্র: দৈ.আ.স

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর